শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৮ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ‘সরবরাহ পক্ষ’ বন্ধ হলে ‘চাহিদা পক্ষ’ আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে—মৌলভীবাজারে দুদক চেয়ারম্যান
প্রথম পাতা » বিশেষ » ‘সরবরাহ পক্ষ’ বন্ধ হলে ‘চাহিদা পক্ষ’ আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে—মৌলভীবাজারে দুদক চেয়ারম্যান
২০৪ বার পঠিত
রবিবার ● ১৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘সরবরাহ পক্ষ’ বন্ধ হলে ‘চাহিদা পক্ষ’ আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে—মৌলভীবাজারে দুদক চেয়ারম্যান

‘সরবরাহ পক্ষ’ বন্ধ হলে ‘চাহিদা পক্ষ’ আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে—মৌলভীবাজারে দুদক চেয়ারম্যানজিতু তালুকদার :: দুর্নীতি প্রতিরোধে সবার আগে ‘সরবরাহ পক্ষ’ বন্ধ করতে হবে। এটি বন্ধ হলে ‘চাহিদা পক্ষ’ আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে। একথা বলেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগান নিয়ে মৌলভীবাজারে আজ ১৮ মে রবিবার অনুষ্ঠিত দুদকের গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায়, দুদক সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ এর আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। বক্তব্য রাখেন মৌলভীবাজার পুলশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।
দুদক চেয়ারম্যান আরও বলেছেন- আমাদের জনবল সীমিত, তবু আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। জনবল বাড়ালে জনগণের উপর ট্যাক্সের বোঝা বাড়বে এ বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। তবে এটাও সত্য যে, আমাদের মাঝেও সীমিত কিছু দূর্নীতি রয়েছে।
‘সরবরাহ পক্ষ’ বন্ধ হলে ‘চাহিদা পক্ষ’ আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে—মৌলভীবাজারে দুদক চেয়ারম্যানসরকারী পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারী কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করার লক্ষ্যে অনুষ্ঠিত এ গণশুনানিতে মৌলভীবাজার জেলা সদরের সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার নাগরিকরা সরাসরি অংশগ্রহণ করে সকল সরকারী দফতরের জেলা প্রধানদের উপস্থিতিতে তাদের অভিযোগসমূহ দুদকের সামনে তুলে ধরেছেন। এসময় নাগরিকদের উত্থাপিত কিছু অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গণশুনানিতে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়ার নেতৃত্বে নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য গত ১৫ দিন ধরে মৌলভীবাজার কোর্ট এলাকার জেলা জামে মসজিদ মার্কেট কমপ্লেক্সে (সাকুরা মার্কেট) ১টি ও চৌমোহনাস্থ কোর্ট রোড চত্বরে ১টি ‘অভিযোগ বুথ’ পরিচালনা করা হয়। অভিযোগ বুথগুলোতে দুদক কর্মকর্তারা দিনব্যাপী উপস্থিত থেকে অভিযোগ সংগ্রহ করেন। পাশাপাশি সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টার সাটানোর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে গণশুনানি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। ফলে, অনেক অভিযোগ জমা পড়ে। অভিযোগকারীদেরকে গণশুনানিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিলো।



বিষয়: #



বিশেষ থেকে আরও

স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি। সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।
ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন! ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন!
রমজানে প্রস্রাবের যন্ত্রণা কেন হয়, করণীয় কী? রমজানে প্রস্রাবের যন্ত্রণা কেন হয়, করণীয় কী?
সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি
হবিগঞ্জের উদ্যমী  তরুণ সাংবাদিক সৈয়দ রাশিদুল হক  রুজেন এর চলচ্চিত্র ” ভাটি দেশের কইন্যা ” আন কাট সেন্সর পেল। হবিগঞ্জের উদ্যমী তরুণ সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেন এর চলচ্চিত্র ” ভাটি দেশের কইন্যা ” আন কাট সেন্সর পেল।
ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী