শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রবাসে » এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
১৭৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আজিজুল আম্বিয়া, লন্ডন প্রতিনিধি ::

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যুক্তরাজ্যে নবগঠিত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ–এর কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ আগস্ট (মঙ্গলবার) ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সাইদুর রহমান রেনু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ অদুদ আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের চিফ প্যাট্রন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।

কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার হুসেন আহাদ কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইস্ট লন্ডনের বেথনাল গ্রীনের অট্রিয়াম হলে মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খানি, স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন, সহ-সভাপতি আব্দুল মুহিত খান বাদশাহ, মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ, যুগ্ম সম্পাদক বকশী শামীম আহমেদ, রুহুল ইসলাম রুলু, সাংগঠনিক সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, কোষাধ্যক্ষ শফিকুর রহমান, প্রচার সম্পাদক রিয়াদ আহাদ, সহ-কোষাধ্যক্ষ জাবেদ আলমসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমসেদ আলী, সোয়ানসী বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ প্রবাসী নেতৃবৃন্দ ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বরা।

সভার আলোচনায় বক্তারা মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক ও অর্থনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং প্রবাসে তাঁর আদর্শকে প্রজন্মের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #


প্রবাসে এর আরও খবর

ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত। ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত।
সিলেট টু ম্যানচেষ্টার  ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বৃটেনের নিউপোর্ট শহরে সভা অনুষ্ঠিত সিলেট টু ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বৃটেনের নিউপোর্ট শহরে সভা অনুষ্ঠিত
লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ
১২ ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ’র বিবৃতি সম্পর্কে উদ্বেগ ১২ ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ’র বিবৃতি সম্পর্কে উদ্বেগ
নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে  উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন
বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।। বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।।
পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর  যাত্রা শুরু পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর যাত্রা শুরু
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা
আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ উপদেষ্টার দফতর বণ্টন
বাংলাদেশ ‘মেরুদণ্ড সোজা করে’ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী
বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন
এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী