শিরোনাম:
●   সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ ●   কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ ●   সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী ●   বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত ●   লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ ●   নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা ●   শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল ●   ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল ●   রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার ●   সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » ওয়েস্ট হ্যামকে উড়িয়ে বিধ্বংসী রূপে ফিরলো চেলসি
প্রথম পাতা » Draft » ওয়েস্ট হ্যামকে উড়িয়ে বিধ্বংসী রূপে ফিরলো চেলসি
১৮৮ বার পঠিত
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়েস্ট হ্যামকে উড়িয়ে বিধ্বংসী রূপে ফিরলো চেলসি

বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা”
ওয়েস্ট হ্যামকে উড়িয়ে বিধ্বংসী রূপে ফিরলো চেলসি
প্রিমিয়ার লিগের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী রূপে ফিরলো ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি। কোল পালমারকে ছাড়াই ওয়েস্ট হ্যামকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে এনজো মারেস্কার শিষ্যরা।

লন্ডন স্টেডিয়ামে শনিবার (২৩ আগস্ট) রাতে ওয়েস্ট হ্যামকে ৫-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। দলকে বড় জয় এনে দেওয়ার পথে জোয়াও পেদ্রো, পেদ্রো নেতো, এনজো ফার্নান্দেজ, মইসেস কাইসেদো ও ট্রেবহ চ্যালোবাহ একটি করে গোল করেছেন। ওয়েস্ট হ্যামের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছিল চেলসি। ক্লাব বিশ্বকাপজয়ীদের জন্য যেটা ছিল বেশ হতাশার। তবে দ্বিতীয় ম্যাচে তারা ফিরেছে একেবারে বিধ্বংসী রূপে। তাও আবার তারকা ফরোয়ার্ড কোল পালমারকে ছাড়া। ম্যাচের আগে অনুশীলনের সময় চোটে পড়ে একাদশ থেকে ছিটকে যান তিনি।

এদিন শুরুতে গোল হজম করেছিল চেলসি। ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই বক্সের বাইরে থেকে পাকেতার ঘূর্ণায়মান জোরালো শটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি চেলসি। ৮ মিনিট পর কর্নার থেকে সতীর্থের ক্রস কুকুরেয়া প্রথমে হেড নেন। গোলমুখ থেকে দ্বিতীয় হেডে বল জালে জড়ান জোয়াও পেদ্রো। ২৩তম মিনিটে লিডও তুলে নেয় ব্লুজ। বক্সের ভেতরে জোয়াও পেদ্রোর ছোট ক্রস গোলমুখে পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান পেদ্রো নেতো।

১০ মিনিট পর তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাওয়ের দারুণ এক অ্যাসিস্ট থেকে ব্যবধান ৩-১ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সতীর্থের পাস দখলে নিয়ে দ্রুত ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে পড়েন এস্তেভাও। এরপর গোলমুখে পাস দেন ফার্নান্দেজকে। বাকিটা সেরে নেন এ আর্জেন্টাইন।

বিরতির পর ৫৪তম মিনিটে চতুর্থ গোলটি আদায় করে নেয় চেলসি। বাঁ কর্নার থেকে এনজোর ক্রস ওয়েস্ট হ্যাম গোলরক্ষক হেরম্যানসেন ক্লিয়ার করার চেষ্টা করে ব্যর্থ হন। পেয়ে যান কাইসেদো। পা বাড়িয়ে বল পাঠান জালে। তিন মিনিট পরই ব্যবধান ৫-১ করেন চ্যালোবাহ। ডান কর্নার থেকে নেতোর ক্রস বক্সে পেদ্রো হেড নেয়ার পর বাঁ পায়ের শটে জালে জড়ান চ্যালোবাহ। পুরো ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে রেখে ১২ শট নেয়া চেলসি অবশ্য বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি।

এদিন কোল পালমারের অনুপস্থিতিতে শুরুর একাদশে সুযোগ পেয়ে অ্যাসিস্ট করা এস্তেভাও ম্যাচসেরা হয়েছেন। তিনি প্রিমিয়ার লিগে চেলসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার
সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন