শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘অশুভ উদ্দেশ্য’ সাধনে সচেষ্টা মহলগুলো গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত: মির্জা আব্বাস
‘অশুভ উদ্দেশ্য’ সাধনে সচেষ্টা মহলগুলো গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত: মির্জা আব্বাস
বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা”
![]()
সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে কেন্দ্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, ‘অশুভ উদ্দেশ্য’ সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত।
সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন ।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে।
আব্বাস বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক মাইনাস-টু ফর্মুলা চালু হয়েছে, যা ১/১১ সময়কার মাইনাস-টু ফর্মুলার মতোই। আগেরবার সেটি এসেছিল সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। আর এবার দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন আকারে একই চেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি বলেন, এসব অপচেষ্টার অংশ হিসেবে একটি গোষ্ঠী সমন্বিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে ‘খারাপ’ বা ‘অবিশ্বস্ত’ রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এখনো প্রশাসনের ভেতরের আওয়ামীপন্থি ব্যক্তি এবং রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর একাংশ বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপিকে সরিয়ে দিতে পারলেই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে।
আব্বাস বলেন,‘যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারাই নিজেদের স্বার্থে নতুন করে মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। ১/১১–তে এটি এক রূপে এসেছিল, তখন একটি সেনাসমর্থিত সরকার ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় ভিন্ন ধরনের ‘মাইনাস-বিএনপি ফর্মুলা’ চালানো হচ্ছে।
কারা এর পেছনে রয়েছে? এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘শয়তান নানা ছদ্মবেশে আসে। একই দেশি-বিদেশি মাস্টারমাইন্ডরা নতুনভাবে মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে।’
বিষয়: #অশুভ #আব্বাস #উদ্দেশ্য #মির্জা










দৌলতপুরে কৃষকের জোরপূর্বক জমি দখল করায় প্রতিকার চেয়ে থানার অভিযোগ ॥ প্রাণ বাঁচাতে প্রত্যাহার
কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
সুনামগঞ্জে মোটর সাইকেল জব্দ করানোসহ ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ৩ প্রতারক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেকের কমিটি গঠন
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সার্বভৌমত্ববিরোধী তৎপরতা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
একই গ্রুপে পড়ল বাংলাদেশ-পাকিস্তান-ভারত
আন্দামান দ্বীপপুঞ্জে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
