শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিশেষ » দেশে বিচারপ্রক্রিয়ার অগ্রগতিতে এটুজে প্রকল্পের অধীনে মধ্যস্থতা নিয়ে প্রশিক্ষণ আয়োজন জাইকার
প্রথম পাতা » বিশেষ » দেশে বিচারপ্রক্রিয়ার অগ্রগতিতে এটুজে প্রকল্পের অধীনে মধ্যস্থতা নিয়ে প্রশিক্ষণ আয়োজন জাইকার
২২২ বার পঠিত
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে বিচারপ্রক্রিয়ার অগ্রগতিতে এটুজে প্রকল্পের অধীনে মধ্যস্থতা নিয়ে প্রশিক্ষণ আয়োজন জাইকার

নিজস্ব প্রতিবেদক
দেশে বিচারপ্রক্রিয়ার অগ্রগতিতে এটুজে প্রকল্পের অধীনে মধ্যস্থতা নিয়ে প্রশিক্ষণ  আয়োজন জাইকার
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (এলজেডি) এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জেএটিআই) যৌথ উদ্যোগে আইন পেশাজীবীদের জন্য একটি বেসিক মধ্যস্থতা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ আগস্ট ‘অ্যাকসেস টু জাস্টিস প্রজেক্ট’ (এটুজে প্রকল্প) -এর আওতায় জেএটিআই -তে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মধ্যস্থতা সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে দেশের জনগণের জন্য আরও উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্যে এ কর্মসূচিতে আইন পেশাজীবীদের ভবিষ্যতের মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তুত করে তুলতে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রত্যাশা করা হচ্ছে, এ ধরনের কর্মসূচি সমাজে মধ্যস্থতার চর্চাকে আরও ত্বরান্বিত করবে।
এটুজে প্রকল্পটি জাইকার সহযোগিতায় ও এলজেডি’র অংশীদারিত্বে ২০২৪ সালের এপ্রিল মাসে শুরু হয় । প্রকল্পটির লক্ষ্য: বাংলাদেশে বিচারপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং ন্যায়বিচার নিশ্চিত করা। এরই অংশ হিসেবে, ২০২৪ সালের নভেম্বর মাসে জেএটিআই-তে মধ্যস্থতা নিয়ে একটি বেসিক প্রশিক্ষণ এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি অ্যাডভান্সড কোর্স সফলভাবে সম্পন্ন হয়।
বিচারপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে এ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে আইন পেশাজীবীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও প্রয়োজনীয় ধারণা এবং এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়, যা ভবিষ্যতে তাদের মধ্যস্থতা প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে ইন্টারঅ্যাকটিভ লেকচার ও রোল-প্লে অনুশীলনের সমন্বয় করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাপান থেকে আমন্ত্রিত অভিজ্ঞ মধ্যস্থতা বিশেষজ্ঞ অধ্যাপক ইরিয়ে হিদেয়াকি। তিনি আন্তর্জাতিক মধ্যস্থতা প্রক্রিয়া এবং বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ নিয়ে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেন ও দিক-নির্দেশনা প্রদান করেন। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মোট ৫০ জন অংশগ্রহণকারী, যাদের মধ্যে ছিলেন বিচারক, জেলা আইন সহায়তা কর্মকর্তা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার আইনজীবী এবং সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এটুজে প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৪০ জন বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তা মধ্যস্থতা সংশ্লিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
এই উদ্যোগটি বাংলাদেশি বিচারব্যবস্থায় মধ্যস্থতা বিষয়ক সক্ষমতা তৈরি এবং জনগণকেন্দ্রিক বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এটুজে প্রকল্পের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় সনদ বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন অধ্যাপক ইরিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।
প্রশিক্ষণ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ইচিগুচি তোমোহিদে বলেন, “বর্তমানে বিচার ব্যবস্থার সংস্কার একটি জাতীয় অগ্রাধিকার। বাংলাদেশের মানুষ একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ, দক্ষ এবং সব নাগরিক, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীবান্ধব বিচারপ্রক্রিয়া চায়। জাইকা এই রূপান্তরে বাংলাদেশ সরকারকে সবসময় পাশে থেকে সহযোগিতা করে আসছে এবং আগামীতেও করে যাবে। এটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৬.৩ অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বিচার ব্যবস্থায় মধ্যস্থতার ওপর গুরুত্বারোপ করে শেখ আবু তাহের বলেন, “আমার বিশ্বাস, আইন পেশাজীবী যারা এ আয়োজনে অংশ নিয়েছেন, তারা এখান থেকে অর্জিত জ্ঞানের অর্থবহ ব্যবহার করবেন। মধ্যস্থতার ক্ষেত্রে, নিয়ম ও কোশল মেনে চলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এ প্রক্রিয়ায় সাথে সম্পৃক্ত সবার অনুভূতি ও প্রয়োজনের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।”
জাইকা আশাবাদী, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে উন্নত মধ্যস্থতা সেবা প্রদান করবেন। সেই সঙ্গে, প্রশিক্ষণপ্রাপ্ত আইন পেশাজীবীরা সম্প্রতি সংশোধিত লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টে নতুনভাবে সংযোজিত ‘স্পেশাল মিডিয়েটর’ হিসেবে সক্রিয় ভূমিকা রাখবেন। এর মাধ্যমে, মধ্যস্থতা করে বিরোধ নিষ্পত্তি হবে, মামলার জট কমবে এবং বিচারপ্রাপ্তির পথ আরও সহজ ও বিস্তৃত হবে।



বিষয়: #  #  #  #



বিশেষ থেকে আরও

এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’ স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’ ​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ” মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’ প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস