মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
আত্রাইয়ে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর আত্রাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনকে আসামী করে আত্রাই থানায় হত্যার মামলা দায়ের করেন।
সোমবার সন্ধ্যায় আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টায় ভাতিজাদের সাথে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচার কথা কাটাকাটি হয়।
এ সময় তার ভাতিজাসহ কয়েকজন ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মো. মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যার মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানার একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ১৯ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৫ টায় তেজনন্দী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাবু ও আলিমকে গ্রেফতার করে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজার রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাতিজা বাবু ও আলিমকে গ্রেফতার করে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
বিষয়: #আঘাত #আত্রাই #চাচা #ভাতিজা #মৃত্যু #লাঠি










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 