শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » Draft » হাইকোর্টে আইন পেশায় অনুমতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৭ জন
হাইকোর্টে আইন পেশায় অনুমতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৭ জন
বজ্রকণ্ঠ ডেস্ক::

উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় হাইকোর্ট পারমিশনের (অনুমতি) লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬১৭ জন।
বৃহস্পতিবার (১৫ মে) বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১০ মে অনুষ্ঠিত হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতির লিখিত পরীক্ষার ১৫৪৫ জন পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন শেষে মোট ৫৭৪ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। এই মূল্যায়ন বার কাউন্সিলের ২০২৪ সালের ২৯ নভেম্বর এবং ২০২৫ সালের ২৬ জানুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারির এনরোলমেন্ট কমিটির সম্মতির ভিত্তিতে সম্পন্ন হয়। তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনঃমূল্যায়নেও উত্তীর্ণ ৪৩ জন।
অন্যদিকে, ২০২৪ সালের ৫ অক্টোবর অনুষ্ঠিত একই পরীক্ষায় অংশ নেওয়া মোট ৭৯ জন পরীক্ষার্থীর উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনঃমূল্যায়ন করা হয়। এর মধ্যে ৪৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদেরও একইভাবে ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে।
এই দুই ধাপে সর্বমোট ৬১৭ জন আইনজীবী হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এবং তাদের এখন হাইকোর্ট প্র্যাকটিসের জন্য মৌখিক পরীক্ষা দিতে হবে। এই ভাইভা পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য শিগগির জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিষয়: #অনুমতির #আইন #উত্তীর্ণ #পরীক্ষায় #পেশায় #লিখিত #হাইকোর্টে #৬১৭ জন










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
