শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » যে কারণে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি পেলেন না সানি লিওন
প্রথম পাতা » বিনোদন » যে কারণে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি পেলেন না সানি লিওন
১১১৫ বার পঠিত
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কারণে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি পেলেন না সানি লিওন

ভারতের তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে আগামী ৫ জুলাই একটি অনুষ্ঠান হবে। আর তাতে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউডের আইটেম গার্ল সানি লিওন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই ওই অনুষ্ঠানে বলিউড তারকাকে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন কেরালা বিশ্বিবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহানান কুন্নুম্মল।

যে কারণে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি পেলেন না সানি লিওনভারতীয় সংবাদমাধ্যমের খবর, কেরালা বিশ্বিবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এক নির্দেশে রেজিস্ট্রারকে জানিযেছেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে কখনোই অনুষ্ঠানের তালিকায় বলিউড অভিনেত্রী সানি লিওনের কোনো শো রাখা হয়নি।

এর আগে গত বছরের নভেম্বরে এর্নাকুলামের কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিকিতা গান্ধীর এক অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রায় ৬০ জন মানুষের মৃত্যু হয়। কেরালা হাইকোর্ট এ ঘটনার পর জানায়, বার্ষিক অনুষ্ঠানে পদদলিত হওয়ার ঘটনাটি স্পষ্টতই কিছু ব্যর্থতার কারণে হয়েছে। যা হওয়া উচিত হয়নি। আবার রাজ্য সরকার ক্যাম্পাসে বহিরাগত ডিজে পার্টি ও মিউজিক নাইট নিষিদ্ধ করে।

এদিকে ভাইস চ্যান্সেলর জোর দিয়ে বলেন, এ আদেশ থাকার পরও বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করছিল। ইউনিয়নের নাম ব্যবহার করে কোনো অবস্থাতেই ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে এ ধরনের অনুষ্ঠান করা যাবে না।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিওর সার্নিয়া শহরের এক শিখ–পাঞ্জাবি পরিবারে জন্ম সানি লিওনের। তার প্রকৃত নাম করণজিৎ কৌর ভোহরা। ২০০১ সালে পেন্টহাউস ম্যাগাজিনের মার্চ মাসের সংস্করণের প্রচ্ছদকন্যা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর নীল সিনেমায় কাজের জন্য নামের সঙ্গে লিওন জুড়ে দেন প্রতিষ্ঠানটির সাবেক মালিক বব গুচ্চিওনে। এরপর অবশ্য অনেক ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হিসেবে দেখা গেছে তাকে।

২০০৩ সালে নীল সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। নীল সিনেমা জগতের অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড এন্টারটেইনমেন্টের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন। আর তারপর থেকে বিশ্বজুড়ে নীল সিনেমার তারকা হিসেবে পরিচিতি লাভ করেন সানি লিওন। এরপর ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার সিনেমা ‘জিসম-২’ এর মাধ্যমে বলিউডে ডেবিউ হয়। পরবর্তীতে ধারাবাহিকভাবে বলিউডের বিভিন্ন সিনেমা দেখা গেছে এ অভিনেত্রী।



বিষয়: #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা
ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান