শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
নিজস্ব প্রতিবেদক::
![]()
সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা মোহাম্মদ আবুল হাসান এমপিকে সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করেছে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান। বুধবার রাতে এসোসিয়েশনের পক্ষ একটি প্রতিনিধি দল মুফতী আবুল হাসান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে কানাইঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দল এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে সাংসদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শরীফ আহমদ, সিলেট নগরীর উপশহর ই-ব্লক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসআদ উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন চৌধুরী ও দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা ও অভিনন্দন বার্তা সাদরে গ্রহণ করে মুফতী আবুল হাসান এমপি মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কানাইঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
বিষয়: #আবুল #এমপি #এসোসিয়েশন #কানাইঘাট #প্রদান #মিশিগান #মুফতী #সংবর্ধনা #স্মারক #হাসান










সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির
শহীদ মিনারে সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন আজ
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
একটু গম্ভীর ও সচেতনতামূলক পোস্ট
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত
মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা 