বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » Draft » আত্রাইয়ে র্যাব-পুলিশের পৃথক অভিযানে ৩জন গ্রেফতার ফেন্সিডিল উদ্ধার
আত্রাইয়ে র্যাব-পুলিশের পৃথক অভিযানে ৩জন গ্রেফতার ফেন্সিডিল উদ্ধার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর আত্রাই থানাপুলিশ এবং র্যাব-৫,নাটোর ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। এসময় এক মাদক কারবারীর নিকট থেকে ১০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মাদক মামলা রুজুর পর বুধবার তিন জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,র্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভাঙ্গাজাঙ্গাল স্ট্যান্ড এলাকা থেকে সবুজ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০বোতল ফেন্সিডিলসহ আটক করে। এঘটনায় রাতেই র্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া থানাপুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী উপজেলার মনিয়ারী গ্রামের দবির আলীর ছেলে তুফান শেখ (২৬) এবং উপজেলার মহনঘোষ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপুল ওরফে রকি (৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #অভিযান #আত্রাই #উদ্ধার #গ্রেফতার #জন #পুলিশ #পৃথক #ফেন্সিডিল #র্যাব










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 