মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » Draft » আত্রাইয়ে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেফতার
আত্রাইয়ে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
![]()
নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক কারাবারী স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেওলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারী আব্দুর রাজ্জাকের বাড়ী তল্লাশী করে একগ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাক (৪৫) ও তার স্ত্রী আখি খাতুন (৩১) কে আটক করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার লালুয়া গ্রামের দেলো সরদারের ছেলে মিঠুন সরদার (৪০) এবং ভর-তেতুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল মজিদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #আত্রাই #কারবারী #গ্রেফতার #চারজন #মাদক #স্ত্রীসহ #স্বামী










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
