শিরোনাম:
●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
৪৬ বার পঠিত
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি :
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
সুনামগঞ্জের দুর্নীতিবাজ ডিসি ড.মোহাম্মদ ইলিয়াস মিয়াকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছেন সুনামগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত কর্মসুচি পালন উপলক্ষ্যে তাৎক্ষনিকভাবে এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক গীতিকবি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক কাজী জাহান,জেলা গীতিকার ফোরামের সভাপতি বাউল শাহজাহান সিরাজ,জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাধারণ সম্পাদক জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক,শিক্ষক নেতা শামসুল আলম রাসেল,বিএনপি নেতা আব্দুল করিম পাটান,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল,দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী,সাংবাদিক নেতা ছুরত আলী,অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী,সাংবাদিক শফিকুল বারী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান জহীর আহমদ সোহেলসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগন।
সভায় বক্তারা,ইতিমধ্যে বদলীর আদেশ পাওয়া সুনামগঞ্জের বিতর্কিত জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়াকে মব সন্ত্রাসের গডফাদার,সংস্কৃতিবিরোধী উগ্র দাম্ভিক এ্যাডমিনিস্ট্রেটর, বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক অপ্রয়োজনীয় পিআইসি বাণিজ্যের নামে সরকারের কোটি কোটি টাকা লুটতরাজের মূলহুতা, দেখার হাওর ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে ফসলহানীর জন্য একমাত্র দায়ী প্রশাসনিক অফিসার,গরু-মাটি-বালি ও পাথর চোর সিন্ডিকেটের সহযোগী জুলুমবাজ কর্মকর্তা, ঐতিহাসিক সুনামগঞ্জ শত্রুমুক্ত দিবস উপলক্ষ্যে শহরে বিজয় র‌্যালী এবং সর্বশেষ একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরন অনুষ্ঠানে বাধাপ্রদানকারী দুর্নীতিবাজ স্বৈরাচার জেলা প্রশাসকসহ নজিরবিহিন অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত একজন ঘুষখোর কর্মকর্তা বলে চ্যালেঞ্জ করেন। তারা এরকম একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে সুনামগঞ্জ হতে বদলীর আদেশ দেয়ায় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তারা আরো বলেন, ড.ইলিয়াস মিয়া বাপপুতের ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসির অনুমোদনদাতা হিসেবে অপ্রয়োজনীয় ২৫০টি পিআইসি বাণিজ্যের নামে সরকারের কোটি কোটি টাকা লুটতরাজের মূলহুতা। তিনি পিআইসির মনিটরিং কমিটিতে সদস্যপদ প্রদান ও অপ্রয়োজনীয় পিআইসি দিয়ে পোষ্য সাংবাদিক সৃজনের দোকানদারী করেন। তার ব্যর্থতা ও গাফিলতির কারণে দেখার হাওর ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে পানি প্রবেশ করে ফসলহানী হয়েছে। জুলাইযোদ্ধা জহুর আলীসহ অনেক মজলুম মানুষের সাথে তিনি অসদাচরন করে নিজেকে একজন ভয়ংকর ফ্যাসিস্ট কর্মকর্তা হিসেবে প্রমাণ করেছেন। জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি গানের সম্রাট বাউল কামাল পাশা,বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ এর সমর্থক ভক্ত আশেকান বাউল শিল্পী ও তাদের পরিচালিত সাংস্কৃতিক সংগঠনকে গত দেড়বছরে চরমভাবে অবমূল্যায়ন করেছেন। মহামান্য হাইকোর্টে আদালত অবমাননা মামলাসহ একাধিক মামলার আসামী হয়েছেন তিনি। সংস্কৃতি মন্ত্রণালয়,দুর্নীতি দমন কমিশন,নির্বাচন কমিশনে সাংসদ নাছির উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ সম্মানিত নাগরিকবৃন্দ তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দায়ের করেও তার দুর্দন্ড দাপট প্রভাবের কারণে বিগত দিনে ন্যায়বিচার পাননি তার বিরুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী জেলার ৮৫ জন সাংবাদিককে পাসকার্ড প্রদান থেকে বিরত থেকে তিনি জেলা রিটার্নিং অফিসারের পদটিকেও তার ক্ষমতার অপব্যবহারের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। মহামান্য হাইকোর্টে শ্রীপুর দেবোত্তর এস্টেট এর দায়েরকৃত মামলার আদেশ লঙ্গনক্রমে তাহিরপুরে খাস কালেকশনের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়কারীদের অন্যতম সুবিধাভোগী চাঁদাবাজ তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননাকারী নাট্যকর্মীদের পূণর্বাসন করে জেলা শিল্পকলা একাডেমির সভাপতির পদটিকে স্বৈরাচারী কায়দায় ব্যবহার করেছেন। সুনামগঞ্জে স্মরণকালের মাটি,বালি ও পাথরসহ খনিজ সম্পদ লুটতরাজকারী সিন্ডিকেট বাহিনীর প্রধান হিসেবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
বক্তারা বলেন,গত ৬ ডিসেম্বর জেলার বীর মুক্তিযোদ্ধাদেরকে ঐতিহাসিক সুনামগঞ্জ শত্রুমুক্ত দিবস উপলক্ষ্যে শহরে বিজয় র‌্যালী করতে অন্যায়ভাবে বিধিনিষেধ প্রদান করেন তিনি। সর্বশেষ একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরন অনুষ্ঠানে বাধাপ্রদান করে নিজেকে একজন স্বৈরাচার জেলা প্রশাসক ও উগ্রবাদের ধারক বাহক হিসেবে প্রমাণিত করেন। সচেতন সুনামগঞ্জবাসী বলেন,ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া (পরিচিতি নং ১৫৯০৭) পিতা এম.এ মালেক, গ্রাম নতুন সাহেবের চর,ওয়ার্ড নং ০৪, ডাকঘর ও ইউনিয়ন : আকোটেরচর,উপজেলা সদরপুর,জেলা ফরিদপুর,পদবী বিদায়ী জেলা প্রশাসক সুনামগঞ্জ এর বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের আলোকে শাস্তিমূলক বদলী করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, ডিসি ইলিয়াস মিয়া সুনামগঞ্জে সাংবাদিকদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে কতিপয় সংবাদকর্মীকে নগদ টাকা,পিআইসি মনিটরিং কমিটির সদস্যপদ প্রদান,বিভিন্ন উপজেলায় সাংবাদিক পরিবারকে পিআইসির ভাগভাটোয়ারায় লাভবান করা, বিনাটেন্ডারে ডিসি পার্ক সুবিধা প্রদান, সরকারি বিজ্ঞাপন দান,জেলা শিল্পকলার কমিটিতে সদস্যপদ প্রদানসহ অনৈতিক সুবিধা দিয়ে তার গুনগান প্রচারে ব্যস্ত ছিলেন। সুবিধাভোগী সংবাদকর্মীদেরকে প্রকৃত ত্যাগী বঞ্চিত উপেক্ষিত সাংবাদিকদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আমোদ প্রমোদ করতেন। এক সাংবাদিককে আরেক সাংবাদিকের বিরুদ্ধে মারমুখি আচরনে লিপ্ত করাসহ ৭ম শ্রেণি পাশের সাংবাদিককে জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যপদ দিয়ে দলভারী করার কাজে সিদ্ধহস্ত ছিলেন তিনি। ফলে পোষ্য সাংবাদিকরা তার বিরুদ্ধে কলম ব্যবহার থেকে বিরত থাকে। এতে করে তিনি তার দুর্নীতি ও অপকর্মকে আড়াল করার বহু চেষ্টা চালান। তারপরও শেষ রক্ষা পাননি। বক্তারা বলেন,শাস্তিমূলক বদলী হওয়ার পরও ডিসি প্রতিটি মিনিট ও ঘন্টায় ঘুষ দুর্নীতিতে লিপ্ত রয়েছেন। এর প্রমাণ তাহিরপুরের যাদুকাটা নদী হতে তিনি ৩০ চৈত্র ১৪৩২ বাংলা অতিবাহিত হওয়ার পরও সাবেক ইজারাদারদের উচ্ছেদ করে নতুন ইজারাদার নিয়োগ করেননি। অথচ সাবেক ইজারাদারদের ইজারাচুক্তির ১৩নং শর্তে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, “বালুমহাল ইজারা কার্যক্রম ৩০ চৈত্র ১৪৩২ বাংলা তারিখে শেষ হইবে। প্রাকৃতিক বা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে দখল প্রদান সংক্রান্ত বিষয়ে বা অন্যকোন অজুহাতে ইজারাগ্রহীতা মেয়াদ বৃদ্ধি বা ক্ষতিপূরন দাবী করিয়া বিজ্ঞ আদালতে কোন মামলা দায়ের করিতে পারিবেননা। করিলে সকল আদালতে তা অগ্রাহ্য হইবে”। সুতরাং সাবেক ইজারাদারদের মেয়াদ ৫/৭ মাস বাড়ানো হয়েছে বলে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে জেলার জাতীয় রাজস্ব আয়ের অন্যতম ক্ষেত্র যাদুকাটা বালিমহাল দুটিকে তিনি সুবিধাভোগীদেরকে ভোগ করতে দিয়ে নিজেও অনৈতিক ফায়দা লাভ করে যাচ্ছেন।
বিদায়ী জেলা প্রশাসককে কানভারী মহলের অন্যতম মুখপাত্র উল্লেখ করে সাংবাদিক আল হেলাল বলেন,ঐ ডিসির যোগদানকালে ১২ সেপ্টেম্বর ২০২৪ইং এর পরে সাংবাদিকদের সাথে তার প্রথম মত বিনিময় সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে মার্কূলী বাজারের খাল খনন কর্মসুচির কথা অবগত করে অপ্রয়োজনীয় পিআইসির নামে রাষ্ট্রের টাকা লুটতরাজ না করে খাল ও নদী খননের উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তব্য রাখায় আমি আল হেলালকে পোষ্য সাংবাদিকদের উস্কানীতে তুচ্ছ তাচ্ছিল্য করেন ঐ জেলা প্রশাসক। সুনামগঞ্জ জেলার বৈষম্যের শিকার,অবহেলিত,উপেক্ষিত ও নির্যাতিত সাংবাদিকদের মুখপাত্র আল হেলাল, বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে ডিসি ইলিয়াসের সকল দুর্নীতির সরজমিন তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন।



বিষয়: #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’ ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ