শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
আকিকুর রহমান রুমন:-
![]()
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে কুখ্যাত দালাল চক্রের এক গডফাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দালাল চক্রের গডফাদার হলো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের গরীব হোসেন মহল্লার তোতা মিয়ার পুত্র সোহাগ মিয়া(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত সোহাগ মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জানতে পারেন তারা,একটি সংঘবদ্ধ দালাল চক্রের লিডার হিসেবে দীর্ঘদিন যাবৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবস্থান করে আসছিলো।
এবং তার সিন্ডিকেটের সদস্যরা মিলে হাসপাতালে আসা রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে স্বল্প খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের অর্থকড়ি হাতিয়ে নিয়ে সটকে পড়তো।
এসব অভিযোগের ভিত্তিতে এই চক্র ও মূল গডফাদারকে গ্রেফতার করতে হাসপাতাল এলাকায় নজরদারি রাখে পুলিশের একাধিক টিম।
এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল (বুধবার)বিকাল ৫টা থেকে সাড়ে ৫টায় পর্যন্ত কোতোয়ালী থানা জোনের সিটিএসবি পুলিশের একটি টিম ও ডিবি পুলিশের এক টিম মিলিত হয়ে তাদের যৌথ অভিযানে এই দালাল চক্রের গডফাদার সোহাগ মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দকার মুস্তাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এবং এই গ্রুপের অন্যান্য দালালদেরকে গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়: #ওসমানী #কুখ্যাত #গ্রেফতার #চক্র #দালাল #বানিয়াচং #মেডিকেল #সিলেট










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 