শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » Draft » আজ বিকেলেই দেশে ফিরছেন রিশাদ-নাহিদ রানা
আজ বিকেলেই দেশে ফিরছেন রিশাদ-নাহিদ রানা
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
শুরুতে শোনা গিয়েছিল, ভারত-পাকিস্তান এই যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত নিয়ে আসা হবে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে।
এরই মধ্যে খবর আসে, পিএসএলের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাকি ম্যাচগুলো হবে। সেই অনুযায়ী, নাহিদ রানা ও রিশাদ হোসেন অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দুবাইতে গেছেন।
তবে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এই অবস্থায় আইপিএল এবং পিএসএল দুটিই স্থগিত হয়ে গেছে। নিরপেক্ষ ভেন্যুতেও আপাতত এই দুই টুর্নামেন্ট চলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে দেশে ফিরে আসছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা।
জানা গেছে, বাংলাদেশ সময় দুপুর ১২টায় রিশাদ-নাহিদের দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে ওঠবেন দুুই ক্রিকেটার। বিকেল পাঁচটার মধ্যে দেশে পা রাখার কথা তাদের। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন দুই ক্রিকেটার দুবাই বিমানবন্দরে অপেক্ষা করছেন।
বিষয়: #আজ #দেশে #ফিরছেন #বিকেলেই #রিশাদ-নাহিদ রানা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
