শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » এটিএম আজহারকে আল্লাহ কুদরতি হাতে বাঁচিয়ে রেখেছেন
প্রথম পাতা » Default Category » এটিএম আজহারকে আল্লাহ কুদরতি হাতে বাঁচিয়ে রেখেছেন
২৩২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এটিএম আজহারকে আল্লাহ কুদরতি হাতে বাঁচিয়ে রেখেছেন

বজ্রকণ্ঠ ডেস্ক::
এটিএম আজহারকে আল্লাহ কুদরতি হাতে বাঁচিয়ে রেখেছেন

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ কুদরতি হাতে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন তার আইনজীবী মুহাম্মদ শিশির মনির।তিনি বলেন, সরকার একটু সময় পেলে ওনাকে ফাঁসি দিতো। তিনি বেঁচে না থাকলে হয়তো আর আপনাদের কাছে আসতে পারতাম না।

বৃহস্পতিবার (৮ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে মৃত্যু-দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিল আবেদনের শুনানিতে এমন কথা বলেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য ২৭ মে দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রসিকিউশন, রাষ্ট্রপক্ষ ও আসামি উভয়ের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ রায়ের এ দিন ঠিক করে আদেশ দেন।

আদালত আজ এটিএম আজহারের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজি এমএইচ তামিম শুনানি করেন।

এসময় জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানিতে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন ও অন্যান্যরা।

আদালতে এদিন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ জামায়াত নেতারা উপস্থিত আছেন।

আপিল শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো ও পূর্বপরিকল্পিত।ট্রাইব্যুনালের আইন ও আদালতের সৃষ্টি হয়েছিল অসৎ উদ্দেশ্য। বিচারের নামে অবিচার করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার লেখা ব্রোকেন ড্রিম বইয়ে এ ঘটনার সত্যতা উঠে এসেছে।

এটিএম আজহার প্রসঙ্গে শুনানিতে শিশির মনির বলেন, আরও সময় পেলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আজহারুল ইসলামের ফাঁসি কার্যকর করতো। মহান আল্লাহ কুদরতি হাতে তাকে বাঁচিয়ে রেখেছেন।

পরে আইনজীবী শিশির মনির আজহারের পক্ষে শুনানি শেষ করেন। তাকে সহযোগিতা করন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন।

এসময় আদালতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।



বিষয়: #  #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ভালোবাসা দিবসে প্রেমিকাকে হত্যার পর যুবকের আত্মহত্যা!
রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা, নিহত ৮
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ