শিরোনাম:
●   শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ●   রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক ●   যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ●   নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল ●   বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com ●   নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩ ●   বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস ●   হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী ●   চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক ●   হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ●   শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই ●   শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই ●   দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ ●   চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ ●   চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া ●   হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ ●   সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬ ●   দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » *বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক শাহ মোদাব্বির আলীর স্মরণসভা পূর্ব লন্ডনে অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রবাসে » *বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক শাহ মোদাব্বির আলীর স্মরণসভা পূর্ব লন্ডনে অনুষ্ঠিত
৪৪১ বার পঠিত
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

*বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক শাহ মোদাব্বির আলীর স্মরণসভা পূর্ব লন্ডনে অনুষ্ঠিত

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
*বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক শাহ মোদাব্বির আলীর স্মরণসভা পূর্ব লন্ডনে অনুষ্ঠিত
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিক ও বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক অ্যাডভোকেট শাহ মোদাব্বির আলীর স্মরণে এক হৃদয়স্পর্শী সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোডের এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে। সোমবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক সুধীজন ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবদুল আহাদ চৌধুরী ও জামাল আহমদ খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রবাসকল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, ফয়জুর রহমান খান, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ আওয়ামী লীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিল্লুর খান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ, বঙ্গবন্ধু এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এডভোকেট শাহ ফারুক আহমেদের স্বাগত বক্তব্যের পর, প্রয়াত শাহ মোদাব্বির আলীর কর্মময় জীবন ও অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। তাঁর জীবনের নানা অনবদ্য দিক উঠে আসে এতে, যা দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বক্তারা বলেন, শাহ মোদাব্বির আলী ছিলেন একজন নির্লোভ ও নির্মোহ রাজনীতিক। তিনি বৃহত্তর সিলেট জেলার শীর্ষ নেতাদের একজন হওয়া সত্ত্বেও কখনোই ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার করেননি। শিক্ষকতা, আইন পেশা, রাজনীতি ও সাংবাদিকতায় তাঁর দক্ষতা ছিল প্রশংসনীয়।

শফিকুর রহমান চৌধুরী বলেন, “শাহ মোদাব্বির আলী ছিলেন আওয়ামী লীগের সংকটকালে দলের কান্ডারি। তাঁর সততা ও সাহসিকতা আমাদের জন্য অনুকরণীয়।”
আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, “তিনি ছিলেন জনমানুষের নেতা, যার জীবনের প্রতিটি অধ্যায় ছিল আদর্শের আলোকে উজ্জ্বল।”

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর ভাই শাহ ফারুক আহমেদ, কন্যা এবং চাচাতো ভাই শাহ শামীম আহমেদ। তাঁরা জানান, শাহ মোদাব্বির আলীর নীতিনিষ্ঠ রাজনীতি ও প্রতিবাদী কণ্ঠ তাঁদের রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা। পরিবারের সদস্যরা জানান, শাহ মোদাব্বির আলীর আদর্শ অনুসরণ করেই তাঁদের পরিবার আজও আওয়ামী রাজনীতিতে নিষ্ঠার সঙ্গে যুক্ত এবং দুর্নীতিমুক্ত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. হরমুজ আলী, জালাল উদ্দিন, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, শাহ আজিজুর রহমান, সৈয়দ ছুরুক আলী, ভিপি খসরু, আনসারুল হক, কাউন্সিলার ইকবাল আহমেদ, কবি মুজিবুল হক মনি, নারী নেত্রী শাহীনা আখতারসহ অর্ধশতাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে সিলেট শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক (১৯৭২-১৯৭৫), সিলেট মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা বাকশালের সাধারণ সম্পাদক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি তিনি ‘জয় বাংলা’ পত্রিকায় সাংবাদিকতাও করেন। দেশ স্বাধীন হওয়ার পর বিশ্বনাথ উপজেলার প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

আইনজীবী, রাজনীতিক, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে শাহ মোদাব্বির আলী চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার ধর্মদা গ্রামের ‘পীরবাড়ি’তে। তাঁর বংশধারা হজরত শাহজালাল (র.) এর অন্যতম সঙ্গী সৈয়দ আদম খাকি (র.) থেকে উদ্ভূত।
Sent from my iPhone



বিষয়: #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত। শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই “ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই
ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ
ব্রঙ্কস আওয়ামীলীগের ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন। ব্রঙ্কস আওয়ামীলীগের ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন।
টাওয়ার হ্যামলেটসে বাঙালি ভোটারদের গুরুত্ব সামনে রেখে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা টাওয়ার হ্যামলেটসে বাঙালি ভোটারদের গুরুত্ব সামনে রেখে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান
গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা

আর্কাইভ

---
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই
শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ
চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া
হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ
সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত