শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রোহিঙ্গা নারীকে জন্মসনদ প্রদান, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
রোহিঙ্গা নারীকে জন্মসনদ প্রদান, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি::

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহেরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব তৌহিদ এলাহি সই করা চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (নিবন্ধক) মো. আবু তাহেরের বিরুদ্ধে রোহিঙ্গা অনুকূলে জন্মনিবন্ধন সনদ ইস্যু করা এবং নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তিকে হস্তান্তর, সচেতনতার অভাব, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। এ জন্য আবু তাহেরকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ জুন ঢাকা বিমানবন্দরে ভিয়েতনামে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ হুমায়রা ও শারমিন আক্তার নামে দুজন রোহিঙ্গা নারীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে ১৫ জুন কুমিল্লার ডিএসবির উপ-পরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন। মামলার পর ২৭ জুন থানা পুলিশ হুমায়রা ও শারমিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর জানা যায়, এ দুই রোহিঙ্গা নারী উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের ডিমাতলী গ্রামের কাজী শামছুল হকের ছেলে কাজী খবির উদ্দিনকে পিতা সাজিয়ে ইউনিয়ন পরিষদ থেকে দুটি জন্মসনদ তৈরি করেন। পরে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে ভিয়েতনামে পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
বিষয়: #ইউপি #চেয়ারম্যান #জন্মসনদ #নারীকে #প্রদান #বরখাস্ত #রোহিঙ্গা










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 