বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী জব্দ
চট্টগ্রামে যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী জব্দ
মনির হোসেন ::
চট্টগ্রামের খাতুনগঞ্জে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি জব্দ করা হয়েছে।
![]()
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জের ১টি গোডাউনে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি মজুত করা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন গোডাউনটি তল্লাশি করে প্রায় ৪ কোটি টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, কাচের বোতল, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বস্তা, ভেজাল ওলিভ ওয়েল ও ওলিভ ওয়েল তৈরির উপকরণ এবং বোতলের লেভেলিং জব্দ করা হয়।
এসময় অবৈধ ব্যবসায়ীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #চট্টগ্রাম #জব্দ #ফাঁকি #বস্ত্র #ভারতীয় #যৌথ #শুল্ক #সামগ্রী










টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 