বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু
চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু
বজ্রকণ্ঠ ::
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও শোনা যায়।
![]()
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি গর্তে পড়ে যওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। চারটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গর্তটি কতটা গভীর, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এর আগে গত ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়েছিল ২ বছরের শিশু সাজিদ। পরে প্রায় ৩২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়: #গভীর #গর্ত #চট্টগ্রাম #নলকূপ #শিশু










দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ 