বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেরপুরে পাঁচ ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা
শেরপুরে পাঁচ ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা
বজ্রকণ্ঠ :
![]()
শেরপুরে পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় ২০ লাখ টাকা জরিমানাসহ ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার শেরপুরের সদর ও শ্রীবরদী উপজেলার মেসার্স জিহান জিগজ্যাগ ব্রিকস-৪, শ্রীবরদী উপজেলার এবিএম অটো ব্রিকস, মেসার্স পিনাকী এন্ড কোং, মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকস ও মেসার্স এম এস জিগজ্যাগ ব্রিকস প্রত্যেককে ৪ লাখ করে মোট বিশ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিষয়: #ইটভাটায় #জরিমানা #টাকা #পাঁচ #লাখ #শেরপুর










টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 