বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক আনিস আলমগীর নতুন মামলায় গ্রেফতার
সাংবাদিক আনিস আলমগীর নতুন মামলায় গ্রেফতার
বজ্রকণ্ঠ ::
সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে থাকা আলোচিত সাংবাদিক আনিস আলমগীরকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
![]()
বুধবার (২৮ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আনিস আলমগীরের আইনজীবী নাজনীন নাহার ও তাসলিমা জাহান পপি এ তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি আনিস আলমগীরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সেদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য রাখে। আজ শুনানিকালে আনিস আলমগীকে আদালতে হাজির করা হয়।
গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৪ ডিসেম্বর রাতে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এরপর মধ্যরাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে মামলা করেন আনিস আলমগীরসহ চার জনের বিরুদ্ধে।
ওই মামলার অপর আসামিরা হলেন– অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।
পরদিন ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি কারাগারেই রয়েছেন। এরই মধ্যে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক।
বিষয়: #আনিস #আলমগীর #গ্রেফতার #নতুন #মামলায় #সাংবাদিক










দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ 