শিরোনাম:
●   ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা ●   দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ●   তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার ●   সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার ●   চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার ●   সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ ●   দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » মানসিক চাপ কি শরীরে ব্যথা সৃষ্টি করতে পারে?
প্রথম পাতা » Draft » মানসিক চাপ কি শরীরে ব্যথা সৃষ্টি করতে পারে?
২৩১ বার পঠিত
শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানসিক চাপ কি শরীরে ব্যথা সৃষ্টি করতে পারে?

লাইফস্টাইল ডেস্ক::
মানসিক চাপ কি শরীরে ব্যথা সৃষ্টি করতে পারে?

অফিসে বসে কি হঠাৎ করে ঘাড় ও পিঠে ব্যথা বা টান অনুভব করেন কখনও? হয়তো ভেবেছেন, ঘুমানোর সময় বেকায়দায় ব্যথা পেয়েছেন। অথবা কিছুতেই মনে করতে পারেননি ব্যথার কারণ। তবে আপনার মানসিক চাপ কি কারণের তালিকায় স্থান পেয়েছে?

মানসিক চাপ বা টেনশন শুধু মনের ওপরই নয়, শরীরের ওপরও গভীর প্রভাব ফেলে। ঘাড় ও কাঁধের পেশিতে ব্যথা এর একটি সাধারণ প্রকাশ। জেনে নিন মানসিক চাপ বা স্ট্রেস কীভাবে ঘাড়ে ব্যথা তৈরি করে এবং এর সমাধান কী-

১. পেশির অনৈচ্ছিক সংকোচন বা মাসল টেনশন

স্ট্রেস বা উদ্বিগ্ন অবস্থায় শরীর কর্টিসল হরমোন নিঃসরণ করে এবং ব্যক্তিকে তার মনে অজান্তেই প্রচণ্ড সজাগ করে ফেলে, এই প্রক্রিয়া শরীরের বিভিন্ন পেশিকে সাধারণের থেকে বেশি শক্ত করে ফেলে। একে ‘ফাইট অর ফ্লাইট রেসপন্স’ বলা হয়। এই অবস্থাটি মূলত একটি আদিম প্রবৃত্তি। মানুষকে যখন অন্যান্য প্রাণীর মতো জঙ্গলে হিংস্র জন্তুর সঙ্গে মোকাবিলা করে টিকে থাকতে হতো, তখন থেকেই জীবন বাঁচাতে এই শারীরিক প্রক্রিয়াটি আছে। কুকুর ও বেড়ালের মধ্যে এখনো এটা আপনি খেয়াল করতে পারবেন। তবে শহুরে মানুষের উদ্বেগ এখন অধিকাংশই মানসিক। তাই পেশির ব্যবহার কম। তাই টেনশন বা উদ্বেগের কারণে শক্ত হয়ে যাওয়া পেশি আপনার ঘাড় ও পিঠে ব্যথা তৈরি করে।

দীর্ঘক্ষণ পেশি শক্ত হয়ে থাকার ফলে এই ব্যথা বাড়তে থাকে। আবার টেনশন হলে অনেকে না বুঝেই ঘাড় ও কাঁধের পেশি চেপে ধরে রাখেন, ফলে ব্যথা শুরু হয়।

২. ভুলভাবে বসা বা খারাপ পশ্চার

সারাদিন কাজের স্বার্থেই ল্যাপটপ ও ফোন ব্যবহার করতে হয়। কিন্তু স্ট্রেসের সময় মানুষ সাধারণত কুঁজো হয়ে, মাথা নিচু করে কাজ করে। আবার সারাদিন বসে কাজ করতে হয় এমন ডেস্ক জবে টানটান মনোভাবের সঙ্গে দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকেন অনেকে। এই অভ্যাসগুলো আপনার পেশিগুলোর নমনীয়তা কমিয়ে দেয় ও স্টিফ বা শক্ত করে ফেলে, যার ফলে ব্যথা শুরু হয়।

৩. মানসিক চাপজনিত মাথাব্যথা বা টেনশন হেডেক

মাথা ব্যথার অনেক ধরণের কারণ থাকতে পারে, তবে বেশিরভাগ সময় মানুষ কারণ খোঁজার সময় মানসিক চাপের কথা ভাবেন না। আপনি যে মাথাব্যথাকে মাইগ্রেন ভেবে একের পর এক ব্যথার ওষুধ খেয়ে চলেছেন, সেই মাথাব্যথা হয়তো আসলে টেনশন হেডেক। এই ব্যথা ঘাড় থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে যায়। মাথা ভার লাগে, মনে হয় যেন মাথা চেপে ধরে আছে সেই সঙ্গে আলো বা শব্দে অস্বস্তি লাগে – এইগুলো মানসিক চাপজনিত মাথাব্যথার লক্ষণ। তবে নির্দিষ্ট রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪. দাঁতে দাঁত চেপে রাখা

স্ট্রেসের কারণে অনেকে ঘুমের মধ্যে দাঁত পিষে বা চোয়াল শক্ত করে রাখে। ফলে ঘাড়ের পেশিতে টান সৃষ্টি হয় ও তা ব্যথায় রূপ নেয়।

মানসিক চাপ থেকে সৃষ্ট ঘাড়ব্যথা কমানোর উপায়-

১. শক্ত পেশি আলগা করতে গরম পানির ব্যাগ বা হিটিং প্যাড ব্যবহার করুন।

২. সহজ কিছু স্ট্রেচিং করুন। মাথা সোজা রেখে থুতনি ভাজ করুন ও ১০ সেকেন্ড ধরে রাখুন; ধীরে ধীরে কাঁধ ঘুরিয়ে পেশি শিথিল করুন। এই ব্যায়ামটি দিনের মধ্যে কয়েকবার করে করুন।

৩. স্ট্রেস ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদে এটিই আপনাকে সুস্থ রাখবে।

৪. দিনে ১০ মিনিট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন।

৫. প্রোগ্রেসিভ মাসল রিলাক্সেশন পেশি শিথিল করার একটি থেরাপিউটিক কৌশল, যেখানে শরীরের বিভিন্ন পেশি গ্রুপকে ক্রমান্বয়ে রিল্যাক্স করানো হয়। এটি স্ট্রেস, অ্যাংজাইটি ও পেশির ব্যথা কমাতে সাহায্য করে।

৬. লাইফস্টাইল পরিবর্তন করুন। কম্পিউটার মনিটর চোখের লেভেলে রাখুন, চেয়ারে হেলান দেওয়া স্থানে কুশন বা বিশেষ ধরনের লাম্বার সাপোর্ট ব্যবহার করুন। ঘুমের রুটিন ঠিক করুন, প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমান ও নরম বালিশ ব্যবহার করুন।

কখন ডাক্তার দেখাবেন?

সমস্যা অল্প থাকতে এই কৌশলগুলো ব্যবহার করে ব্যথা কমানোর চেষ্টা করতে পারেন। তবে সমস্যা বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কখন বুঝবেন যে ডাক্তারের কাছে যাওয়া দরকার-

১. ব্যথা ৩ সপ্তাহের বেশি স্থায়ী হলে।

২. হাত ঝিনঝিন বা দুর্বলতা দেখা দিলে।

৩. মাথাব্যথার সঙ্গে বমি বা দৃষ্টি সমস্যা দেখা দিলে।

মনে রাখবেন, স্ট্রেস শারীরিক ব্যথা বাড়িয়ে দেয়, তাই শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন