শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিংগাইরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিংগাইরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা
৩১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিংগাইরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

বজ্রকণ্ঠ সংবাদ :::
সিংগাইরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা
মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এবং দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে আহত সাংবাদিক মাসুম বাদশাহ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ৮—১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছে— উপজেলার ধল্লা মধ্যপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫৩), ধল্লা লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর পুত্র হুমায়ন (৪০), তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০), কাউছারের ছেলে জিসান (২২) ও জোনাব আলীর ছেলে ওয়াজ উদ্দিনসহ (৪৫) অজ্ঞাত ৮—১০ জন।

মামলার এজহারে বলা হয়, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার ধল্লা বাজারস্থ তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান ধল্লা পল্লি উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার অফিসে ঢুকে আব্দুস সালামের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এলোপাথাড়ি মারপিটের সময় হুমায়ুনের রডের আঘাতে মাসুম বাদশাহর বাম হাত ভেঙ্গে যায়। এ সময় আনোয়ার দা দিয়ে মাথা লক্ষ্য করে কোপ দেয়। তা তার ডান হাতের কব্জিতে লাগে। সালাম ধারলো দা দিয়ে কোপ মারলে কোপটি পিঠে লেগে রক্তাক্ত গুরুতর জখম হয়। সন্ত্রাসীরা সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে ৩৫ হাজার টাকা ক্ষতি সাধনসহ তার হাতে থাকা সিকো ফাইভ ঘড়িটি ছিনিয়ে নেয়। সন্ত্রাসী হামলার শিকার মাসুম বাদশাহর চিৎকারে অফিসের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে ভর্তি করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

চিকিৎসাধীন সাংবাদিক মাসুম বাদশাহ বলেন, হামলাকারীরা এলাকার মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের কয়েকজনের বিরুদ্ধে ইতিপূর্বে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সেকেন্ড ইন কমান্ড হুমায়ুনের ভাই ও বোনের অনিয়ম ও দুর্নীতির সংবাদ দৈনিক ভোরের কাগজ ও দৈনিক ফুলকি পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়েছে। এরই জের ধরে তারা হামলা ও হত্যার পরিকল্পনা করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে হামলাকারীরা খোলস পাল্টে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের মাত্রা বাড়িয়ে দেয় এবং আমার কাছে চাঁদাদাবি করে। সংবাদ প্রকাশ ও চাঁদা না দেয়ার জের ধরে আমাকে তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে তিনি আসামিদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।

ইতিমধ্যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সিংগাইর প্রেসক্লাবের এক জরুরি সভায় নিন্দা প্রস্তাবে জড়িতদের শাস্তি দাবি করা হয়। এ ছাড়া সিংগাইর ও মানিকগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গঠন এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির জোর দাবি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতরা কেউ গ্রেফতার হয়নি।

এ ব্যাপার মামলার তদন্ত কর্মকর্তা এসআই পার্থ শেখর ঘোষ বলেন, আসামিদের গ্রেফতার জোর চেষ্টা অব্যাহত আছে।



বিষয়: #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি! স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি!
জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী
একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল
গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার
“প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ৪’শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ “ “প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ৪’শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ “
কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মান। প্রশাসনের নীরবতা। কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মান। প্রশাসনের নীরবতা।
মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
শেখঘাট শুভেচ্ছা যুবসংঘের পুরস্কার বিতরণ ও ইফতার শেখঘাট শুভেচ্ছা যুবসংঘের পুরস্কার বিতরণ ও ইফতার
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল
পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা

আর্কাইভ

---
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু