শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশেষ » উৎসবে যেমন হওয়া উচিত শিশুর পোশাক
প্রথম পাতা » বিশেষ » উৎসবে যেমন হওয়া উচিত শিশুর পোশাক
৩৯১ বার পঠিত
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উৎসবে যেমন হওয়া উচিত শিশুর পোশাক

বজ্রকণ্ঠ ডেস্ক::
উৎসবে যেমন হওয়া উচিত শিশুর পোশাক

উৎসবের দিনে ছোট ছোট শিশুরা যখন শাড়ি-পাঞ্জাবি পরে গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায়, তাদের দেখে বড়দের মুখে নিজের অজান্তেই হাসি ফুটে ওঠে। সন্তানকে সাজিয়ে বেড়াতে নিয়ে যাওয়া অভিভাবকদের নির্মল আনন্দ দেয়। তবে উৎসবের পোশাকে বাচ্চাকে দেখতে যত সুন্দরই দেখাক না কেন তারা যেন আরামদায়ক পোশাকে থাকে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ চৈত্র মাসের ২৯ তারিখ, একদিন বাদেই পহেলা বৈশাখ। বাংলা সংস্কৃতির এই প্রাণবন্ত উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সকাল বেলায় অনেক অভিভাবক তাদের শিশুদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তাই গরম, রোদ ও ভিড়ের কথা মাথায় রেখে শিশুদের পোশাক নির্বাচন করুন। এ দিনে শিশুদের সুস্থ ও সুরক্ষিত রাখতে পোশাকের ধরন, রং এবং উপকরণ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। জেনে নিন কীভাবে পহেলা বৈশাখের উৎসবে শিশুদের জন্য আরামদায়ক, আকর্ষণীয় এবং নিরাপদ পোশাক বেছে নেবেন-

১. কাপড়ের ধরন

শিশুদের কাপড়ের জন্য সবসময় প্রাকৃতিক উপাদান বেছে নিন। পহেলা বৈশাখের গরমে শিশুদের জন্য এমন কাপড় নির্বাচন করুন যার মধ্য দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। সুতি কাপড় সবচেয়ে উপযুক্ত, কারণ এটি ঘাম শোষণ করে এবং ত্বক শীতল রাখে। লিনেন বা খাদি কাপড়ও হালকা ও আরামদায়ক।

তবে পলিয়েস্টার, নাইলন বা সিনথেটিক কাপড়, যা ঘাম জমিয়ে অস্বস্তি ও ঘামাচি সৃষ্টি করতে পারে, এমন কাপড় অবশ্যই এড়িয়ে চলুন।

২. রং ও ডিজাইন

উৎসবের পোশাক অবশ্যই বৈশাখী আবহে মানানসই হওয়া দরকার, যেন শিশু নিজেকে উৎসবের অংশ মনে করতে পারে। উজ্জ্বল লাল, সাদা, নীল, হলুদ বা সবুজ রঙের কাপড়ে বৈশাখী আমেজ আসবে। পরিবারের সবাই একই ধরনের রঙের কাপড়ও পরতে পারেন। এক কথায়, বৈশাখের রঙে সাজুন পহেলা বৈশাখে।

রঙিন হলেও পোশাকের ডিজাইন হওয়া উচিত হালকা। জটিল কাজ বা ভারী অলংকার এড়িয়ে সাধারণ কিন্তু আকর্ষণীয় ডিজাইন বেছে নিন। ফুল, পাখি বা ঐতিহ্যবাহী মোটিফ থাকতে পারে। মেয়েদের ফ্রক বা ফ্লোরাল ড্রেস, ছেলেদের পাঞ্জাবি-পায়জামা বা কুর্তা-পাজামা ভালো পছন্দ। তবে ছোট শিশুরাও কেউ কেউ খুব আগ্রহ নিয়ে শাড়ি পরতে চায়। আপনার কন্যাশিশুটিকে শাড়ি পরাতে চাইলে অবশ্যই খেয়াল করুন শাড়ির কাপড়টি আরামদায়ক কি না এবং শাড়িটি পরে আপনার শিশু সহজভাবে চলাফেরা করতে পারছে কি না।

৩. ঢিলেঢালা ও চলাফেরার উপযোগী

শিশুদের পোশাক অবশ্যই মুক্ত গতির উপযোগী হওয়া চাই। অল্প ঢিলেঢালা পোশাক এজন্য আদর্শ। টাইট জিন্স বা জড়ানো পোশাক এড়িয়ে চলুন, কারণ এতে হাঁটাচলা ও খেলাধুলায় অসুবিধা হয়। জিপার বা বোতামের বদলে ইলাস্টিক বা ফিতা ব্যবহার করা ভালো, যাতে শিশুরা নিজেরাই সহজে পোশাক পরতে পারে। পায়ের জুতা বা স্যান্ডেলটিও যেন আরামদায়ক হয়, কারণ খোলা জায়গায় শিশু দৌড়াদৌড়ি করবে এটাই স্বাভাবিক। তাই আরামদায়ক জুতা বা ফিতাওয়ালা স্যান্ডেল নির্বাচন করুন।

৪. রোদ ও ভিড় থেকে বাঁচান

গরম ও ভিড়ে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কিছু বাড়তি সতর্কতা নিন। বেশি রোদে থাকার পরিকল্পনা থাকলে টুপি বা ক্যাপ ব্যবহার করুন যেন মাথায় রোদ সরাসরি না পরে। সেই সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার আগে শিশুর ত্বকে সানস্ক্রিন লাগিয়ে দিন, যেন রোদে কষ্টকর সানবার্ন থেকে শিশু সুরক্ষিত থাকে।

৫. অ্যাকসেসরিজ

অতিরিক্ত সাজসজ্জা শিশুদের জন্য ঝামেলার কারণ হতে পারে। তাই নিরাপদ ও হালকা অ্যাকসেসরিজ দিতে পারেন। প্লাস্টিক বা কাঠের হালকা মালা ব্যবহার করুন, ধারালো বা ভারী গয়না এড়িয়ে চলুন। ছোট বোতাম, পুঁতি বা ঝালরযুক্ত পোশাক না পরানোই ভালো, কারণ শিশুরা এগুলো মুখে দিতে পারে। বড়দের দেখে শিশুরা অনেক সময় মেকআপ করতে চাইতে পারে। তাদের কোমল ত্বকে এসব কেমিক্যাল খুব খারাপ প্রভাব ফেলতে পারে, তাছাড়া নির্দিষ্ট বয়সের আগে মেকআপ মানানসই নয়। তাই শিশুদের মেকআপের বিষয়ে নিরুৎসাহীত করুন।

সেইসঙ্গে দামি কোনো বস্তু দিয়ে শিশুকে সাজাবেন না, এটি তাদের দুষ্কৃতকারীর নজরে আনতে পারে।

পহেলা বৈশাখের উৎসবে শিশুদের পোশাক নির্বাচন করতে আরাম, নিরাপত্তা এবং উৎসবের আবহ– এই তিনটি বিষয় মাথায় রাখুন। হালকা সুতির কাপড়, উজ্জ্বল রং এবং ঢিলেঢালা ফিটের পোশাক শিশুদের উৎসবে অংশ নিতে উৎসাহিত করবে, পাশাপাশি গরম ও ভিড়ের মধ্যে তাদের আরামে রাখবে। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।



বিষয়: #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’ স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’ ​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ” মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’ প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ

আর্কাইভ

---
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস