শিরোনাম:
●   কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন। ●   আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে ●   গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান ●   দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প ●   জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ●   দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস ●   নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত ●   সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু ●   চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » বিশেষ » কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী
প্রথম পাতা » বিশেষ » কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী
২২৪ বার পঠিত
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী

সৈয়দ মিজান:::
কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী
দেশের শীর্ষস্থানীয় কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মঈন উল্লাহ চৌধুরীকে নিয়োগ দিয়েছে।

মার্কেটিং, ডিস্ট্রিবিউশন ও ব্যবসায় ১৫ বছরেরও বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে মঈন উল্লাহ চৌধুরীর। তিনি ২০১৮ সালে কমার্শিয়াল ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার হিসেবে কোকা-কোলা বাংলাদেশে যোগ দেন। পরে তিনি ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর পদে উন্নীত হন। এই পদে তিনি ব্র্যান্ডের বাজার শক্তিশালী করা, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা ও টেকসই বাণিজ্যিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে টেরিটরি অফিসার হিসেবে মঈন তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সেখানে এরিয়া ম্যানেজার ও ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে বিকাশের হেড অব কাস্টমার এনগেজমেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সাপোর্ট হিসেবে কাজ করেন তিনি। মঈন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। কৌশলগত চিন্তা, সমন্বিত নেতৃত্ব ও কার্যকর ব্যবসায়িক ফলাফল ভিত্তিক কাজের জন্য তিনি পরিচিত।

মঈনের নিয়োগ প্রসঙ্গে কোকা-কোলা ইন্ডিয়া অ্যান্ড সাউথওয়েস্ট এশিয়া (আইএনএসডব্লিউএ)-এর সিনিয়র ডিরেক্টর, ফ্র্যাঞ্চাইজি অপারেশনস ড্যানিয়েল ফ্রান্সিসকো গার্সিয়া পারডোমো বলেন, ‘মঈনকে নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। মঈনের নেতৃত্বে আমরা আরও শক্তিশালী হবো। তাঁর বাণিজ্যিক দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও বাংলাদেশি বাজার সম্পর্কে গভীর জ্ঞান আমাদের ব্যবসা ও সামাজিক উদ্যোগসমূহকে আরও এগিয়ে নেবে।’

নিজের নিয়োগ সম্পর্কে মঈন উল্লাহ চৌধুরী বলেন, ‘দেশের মানুষকে সতেজতা ও আনন্দের মুহূর্ত দিতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের দুই বোতলজাতকরণ পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) বেভারেজ ইউনিটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। শুধু তাই নয়, আমদের গ্রাহক ও কমিউনিটিসমূহের সঙ্গে মিলে আমরা আরও বড় প্রভাব সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশের বাজারে আরও প্রবৃদ্ধি নিয়ে আসতে চাই।’

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) পরোক্ষভাবে মূল প্রতিষ্ঠান দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক এই কোম্পানি ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের অনুমোদিত বোতলজাতকরণ পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল)—এর মাধ্যমে কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা এবং কিনলেসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করা হয়।

বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী হিসেবে কোকা-কোলা উদ্ভাবন ও টেকসই উন্নয়ন উদ্যোগসমূহে নিয়মিত বিনিয়োগ করে আসছে। সাম্প্রতিক একটি সামাজিক-অর্থনৈতিক প্রভাব গবেষণায় দেখা গেছে, কোকা-কোলা সিস্টেম বাংলাদেশে প্রায় ২২,১০০ মানুষের কর্মসংস্থান করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এর মধ্যে ৮৩৩ জন সরাসরি এবং ২১,৩০০ জন পরোক্ষভাবে কর্মরত রয়েছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার