শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ডিটেনশন আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম
প্রথম পাতা » বিনোদন » ডিটেনশন আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম
৪০২ বার পঠিত
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিটেনশন আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম

বিনোদন সংবাদ ডেস্ক:::
ডিটেনশন আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম
মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবারডিটেনশন আইনে ৩০ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টায় মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, মেঘনা আলমকে গ্রেফতহরের পর আদালতে পাঠায় ডিবি। তবে কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

আদেশের বরাতে আদালতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থি ক্ষতিকর কাজ থেকে বিরত করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আটকাদেশ স্বাক্ষরের দিন থেকে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হয়। পরে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে। এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়।

মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু