শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » রাণীনগরে মুক্তিযোদ্ধা ছোলায়মান আলীর ইন্তেকাল
রাণীনগরে মুক্তিযোদ্ধা ছোলায়মান আলীর ইন্তেকাল
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরের বিশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা এম এম ছোলায়মান আলী(৭৫) ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, পারইল উচ্চ বিদ্যালয় ও পারইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির দুইবার করে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন।
তিনি অন্যায়, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে একজন প্রতিবাদী মানুষ ছিলেন। বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা সংসদ অফিসের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। শুক্রবার জুমার নামায শেষে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
বিষয়: #আলী #ইন্তেকাল #ছোলায়মান #মুক্তিযোদ্ধা #রাণীনগর










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 