শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » ২০ মিনিট পর এসএসসির প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ, হট্টগোল
প্রথম পাতা » Draft » ২০ মিনিট পর এসএসসির প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ, হট্টগোল
২১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০ মিনিট পর এসএসসির প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ, হট্টগোল

বজ্রকণ্ঠ ডেস্ক::
২০ মিনিট পর এসএসসির প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ, হট্টগোল

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের ২০ মিনিট দেরিতে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে এসএসসি পরীক্ষার্থীদের ২০ মিনিট দেরিতে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে বেরিয়ে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের কাছে বিষয়টি জানায়। পরে অভিভাবকরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে কেন্দ্রে হট্টগোল শুরু হয়।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৩০০৩ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্রের লিখিত অংশের প্রশ্নপত্র ২০ মিনিট দেরিতে দেওয়া হয়। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময় পর খাতা কেড়ে নেওয়া হয়। এতে তারা লিখিত পরীক্ষা দিতে ২০ মিনিট কম সময় পেয়েছে। এ ঘটনায় তারা ইলিয়াস হোসেন নামে একজন শিক্ষককে দায়ী করছেন।

জামাল উদ্দিন নামে একজন অভিভাবক বলেন, ৩০০৩ নম্বর কক্ষে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এটি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের কেন্দ্র। প্রথমে তাদের এমসিকিউ অংশের পরীক্ষা হয়। এরপর তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়।

তিনি বলেন, ‘আমার সন্তান পরীক্ষার হল থেকে বেরিয়ে কেঁদে ফেলেছে। ও বলছে, বাবা আমাদের এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র জমা নেওয়ার পর দুই স্কুলের উত্তরপত্র গুলিয়ে ফেলেছেন শিক্ষকরা। সেগুলো আলাদা করতে গিয়ে ২০ মিনিট দেরিতে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র দিয়েছে। ও সব লিখতে পারেনি।’

আমিরুল ইসলাম নামে আরেক অভিভাবক বলেন, ৪২ জন শিক্ষার্থী ওই কক্ষে ছিল। সবাই কি মিথ্যা বলছে? অথচ অভিযুক্ত শিক্ষক বিষয়টি অস্বীকার করছেন। আমরা চাই, যে ৪২ জন দেরিতে প্রশ্নপত্র পেয়েছে, তাদের আবারও ২০ মিনিট পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক।

এদিকে, ঘটনাস্থলে হট্টগোল শুরু হলে পুলিশ অভিভাবকদের নিবৃত্ত করার চেষ্টা করে। এসময় অভিভাবকরা পুলিশের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কেন্দ্রে দায়িত্বরত এসআই নরোত্তম অভিভাবকদের বলেন, প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সিসিটিভি দেখে কেন্দ্রসচিব বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন।

তবে পুলিশ কর্মকর্তার কথায় আস্থা রাখতে পারছেন না অভিভাবকরা। তারা ইলিয়াস নামে ওই শিক্ষকের সঙ্গে সরাসরি কথা বলার এবং কেন্দ্রসচিবকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখার সময়েও সেখানে অভিভাবকরা অবস্থান করছিলেন।

বিষয়টি নিয়ে জানতে কেন্দ্রসচিব ও অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে স্কুলের শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, কিছুক্ষণ পর পুরো বিষয়টি জেনে তারা এ নিয়ে ব্যাখ্যা দেবেন।

জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ করলে বা কেন্দ্রসচিব লিখিতভাবে জানালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি