শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ইতালিতে মহান স্বাধীনতা উদযাপন
প্রথম পাতা » প্রবাসে » ইতালিতে মহান স্বাধীনতা উদযাপন
৩৩৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতালিতে মহান স্বাধীনতা উদযাপন

বজ্রকণ্ঠ ডেস্ক::
ইতালিতে মহান স্বাধীনতা উদযাপন

বাংলাদেশ দূতাবাস রোমে ইতালিয়ান, প্রবাসী, বিদেশি রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের উপস্থিতিতে কাভালিয়েরি হোটেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করেছে।

রাষ্ট্রদূত রকিবুল হক এবং দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং ইতালির জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আজকের অনুষ্ঠান উপলক্ষে রোমের মেয়রের পক্ষ থেকে পাঠানো বক্তব্য পাঠ করে শোনানো হয়। মেয়রের বাণীতে রোমের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয় উঠে আসে। তিনি সমাজে প্রবাসী বাংলাদেশিদের আরও গভীরভাবে একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে আজ বাংলাদেশ স্বাধীন বলেই রোমের মতো ঐতিহ্যবাহী রাজধানীতে নিজের পতাকা উত্তোলন করা, জাতীয় সংগীত বাজানো এবং স্বাধীনতা দিবস উদযাপন করা সম্ভব হয়েছে।

তিনি বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক এবং সক্ষমতার বিষয় উল্লেখ করেন। তিনি ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা যার যার জায়গা থেকে বাস্তবায়নের জন্য সবাইকে আহ্বান জানান।

রাষ্ট্রদূত আরও বলেন, যে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন খাতে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের পরিশ্রম ও নিষ্ঠা ইতালিতে বাংলাদেশের মর্যাদা আরও সুসংহত করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অপরিসীম অবদানের ভূয়সী প্রশংসা করে দূতাবাসের বিভিন্ন উদ্যোগে তাদের সাহায্য কামনা করেন।

বিশেষ অতিথি রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো বাংলাদেশ-ইতালি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। বর্তমান সরকারের সাথে ইতালি সরকারের সুসম্পর্ক, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরসমূহের কথা উঠে আসে তার কথায়। বাণিজ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ-ইতালির সহযোগিতা, শ্রম বাজারের চ্যালেঞ্জসমূহ দূর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

দৃষ্টিনন্দন সাজসজ্জা এবং বাংলাদেশ কর্নারে বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যসামগ্রীর মাধ্যমে বাংলাদেশের বৈচিত্র্য বিদেশিদের সামনে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইতালি প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে যন্ত্রসংগীতের সঙ্গে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনা। নৈশভোজে উপস্থিত অতিথিদের বাংলাদেশি এবং ইতালিয়ান খাবার পরিবেশন করা হয়।

দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়। তবে তখন পবিত্র রমজান মাস থাকায় দূতাবাস এই রিসেপশনটি বৃহস্পতিবার (১০ এপ্রিল) আয়োজন করে।



বিষয়: #  #  #  #



প্রবাসে থেকে আরও

মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী