শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন কেন ধনী ইসরায়েলিরা?
প্রথম পাতা » Draft » ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন কেন ধনী ইসরায়েলিরা?
৩১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন কেন ধনী ইসরায়েলিরা?

আন্তর্জাতিক ডেস্ক :::

ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন কেন ধনী ইসরায়েলিরা?
অবরুদ্ধসহ বোমাবর্ষণ করে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধ বসতি গড়লেও নিরাপত্তায়হীনতা ভুগছেন সেখানে বসবাসরত ধনী ইসরায়েলিরা। যে কারণে হাজার হাজার ইসরায়েলি কোটিপতি ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ইসরায়েলি চ্যানেল থার্টিন থেকে জানা গেছে, ২০২৪ সালে দেশটির এক হাজার ৭০০ ধনী নাগরিক দেশত্যাগ করেছেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন সঞ্চয় করা অর্থ ও মূল্যবান জিনিসপত্র। এমনটা চলতে থাকলে তা দেশটির অর্থনীতির জন্য বড় আঘাত হয়ে দেখা দেবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

অভিবাসন পরিষেবার ক্ষেত্রে ব্রিটিশভিত্তিক বিশ্বনেতা হেনলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকাভিত্তিক ডেটা ইন্টেলিজেন্স ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে মধ্য ইসরায়েলের তেল আবিব এবং হার্জলিয়ায় ২২ হাজার ৬০০ কোটিপতি বসবাস করছিলেন, ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ২৪ হাজার ৩০০ জন। অর্থাৎ গত বছরে ১ হাজার ৭০০ জনেরও মতো কোটিপতি ইসরায়েল ছেড়েছেন।

একই প্রেক্ষাপটে ওয়াইনেট জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে হাই-টেকনোলজির প্রায় আট হাজার ৩০০ কর্মী ইসরায়েল ছেড়েছেন। এটি ওই শিল্পের শ্রমিকদের প্রায় ২ দশমিক ১ শতাংশ। প্রতিবেদনে একে ‘গভীর উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি ২০২৫ সালে খাতটির সমস্যাজনক অবস্থার প্রতিফলন।

এর আগে গত বছরের অক্টোবরে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের প্রথম সাত মাসে ৪০ হাজার ৬০০ জন ইসরায়েলি দেশ ছাড়েন। যা ২০২৩ সালে প্রতি মাসে দেশত্যাগী ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় ২২০০ জন বেশি। ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (সিবিএস) এই তথ্য জানিয়েছিল।

ইসরায়েল সরকারের তথ্য বলছে, ২০২৩ সালে মোট ৫৫ হাজার ৪০০ লোক দেশ ছেড়েছিল। অথচ, এর আগের এক দশকে প্রতিবছর গড়ে ৩৭ হাজার করে ইসরায়েলি দেশ ছেড়েছে। ২০২৩ সালে অবশ্য ২৮ হাজার ইসরায়েলি আবার নিজ দেশে ফেরত এসেছিলেন।

তবে বর্তমান সময়ে এই পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে, যখন ইসরায়েলে অর্থনৈতিক সংকট বাড়ছে। এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের পরে দেশটির দুর্বল অর্থনীতি এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা আমদানি শুল্কের কারণে এমন হয়েছে।

মার্কিন আমদানির ওপর থেকে ইসরায়েল তার অবশিষ্ট শুল্ক প্রত্যাহার করার ঠিক একদিন পরে ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র তার মিত্র এবং প্রতিপক্ষ উভয় পক্ষের ওপর শুল্ক আরোপ করে। একে ডোনাল্ড ট্রাম্প ‘মুক্তি দিবস’ হিসেবে অভিহিত করেছেন।

বিস্তারিত খবরটি হলো, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের আরোপ করা সমস্ত শুল্ক প্রত্যাহারের একটি নির্দেশিকা স্বাক্ষর করেন। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা একটি সংবেদনশীল সময়ে ইসরায়েলি অর্থনীতিকে সুরক্ষিত করার এবং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এক ইসরায়েলি পত্রিকায় বলা হয় , ব্রেন ড্রেন অর্থাৎ মেধাবীরা ইসরায়েল ছাড়ছে। কেননা, দেশ ছাড়ার এই তালিকায় ডাক্তার, বিজ্ঞানী, ফার্মাসিস্ট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরাও রয়েছেন। তারা বিদেশি বিভিন্ন কোম্পানিতে চাকরি ও নিরাপদ জীবনের আশায় ইসরায়েল ছাড়ছেন।

তথ্যসূত্র: আনাদোলু



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল