বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিনোদন » এবার নায়িকার খালি বাড়ির লাখ টাকা বিদ্যুৎ বিল!
এবার নায়িকার খালি বাড়ির লাখ টাকা বিদ্যুৎ বিল!
বিনোদন ডেস্ক :::
![]()
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এখন অভিনয়ের পাশাপাশি পুরোদমে রাজনীতিবিদ। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য তিনি।
কর্মসূত্রে দিল্লিতে, নয়তো মুম্বাইয়ে থাকেন তিনি।
মানালিতে পাহাড়ের কোলেও রাজকীয় এক বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তার পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে রীতিমতো বিস্মিত অভিনেত্রী! এ নিয়ে তিনি খেপেছেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার। এতেই চটে গেছেন অভিনেত্রী। এ কারণে সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড় দেননি তিনি। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।
কঙ্গনা রানাওয়াত বলেন, এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। যেখানে আমি থাকিই না। কতটা নাজুক অবস্থা, দেখুন। আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।
তিনি আরও বলেন, তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।
এদিকে, চলতি বছর রেস্তোরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন কঙ্গনা। হিমাচলের পাহারের কোলঘেঁষে ‘দ্য মাউন্টেন স্টোরি’ নামের রেস্তোরাঁটি চালু হয়েছে ১৪ ফেব্রুয়ারি। কঙ্গনাই নয়, বলিউড তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, গৌরী খান, মৌনি রায়, রাকুল প্রীত সিং, সানি লিওনিদের নিজস্ব রেস্তোরাঁ ব্যবসা রয়েছে।
বিষয়: #এবার #খালি #টাকা #নায়িকা #বাড়ি #বিদ্যুৎ #বিল #লাখ










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 