শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » Default Category » গৌরারং ইউনিয়নে এডভোকেট নুরুলের সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
প্রথম পাতা » Default Category » গৌরারং ইউনিয়নে এডভোকেট নুরুলের সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
৩৩৫ বার পঠিত
বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৌরারং ইউনিয়নে এডভোকেট নুরুলের সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
গৌরারং ইউনিয়নে এডভোকেট নুরুলের  সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সভঅপতি এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় ইসলামগঞ্জ বাজার মাঠে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গৌরারং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাওসার আহমদ।

গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা মোক্তার আলীর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল হক সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা আলহাজ্ব ফুল মিয়া,মোহাম্মদ আলী,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমেদ, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু,যুগ্ম আহব্বায়ক আব্দুর রহিম, তৌহিদুল আলম রাজ্জাকী কায়েস,রাকিবুল ইসলাম দিলু,আনোয়ার পারভেজ, সদস্য নুর উদ্দীন,সদস্য ওমর খৈয়াম,সুনামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোর্শেদ আলম,আকবর আলী, সদস্য ইকবাল হুসেন, সুনামগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক রুমেন আহমদ,জেলা যুবদলের যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, নুরুল আলম,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মমিনুল হক কালারচান, যুবদল নেতা রিপন মিয়া, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হুসেন, সাবেক সহ সভাপতি সুহেল মিয়া,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, গৌরারং ইউনিয়ন বিএনপি নেতা সালেক মিয়া,শামসুল হক,আয়ূব আলী মেম্বার,হাজী আকুল আলী,আব্দুল মালিক,জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দলীয় নেতাকর্মিদের বিশ্বস্থ ভ্যানগার্ড যোগ্য নেতা এডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন দানের জন্য দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। নেতৃবৃন্দরা বিশ্বাস করেন এড. নুরুলের মতো একজন জনদরদী নেতাকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে নুরুল ইসলাম নুরুল বিপুল ভোটে নির্বাচিত হবেন। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাযাত পরিচালনা করেন হযরত মাওলানা শাজাহান আহমেদ।



বিষয়: #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী