সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে জনি গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
রাজশাহীতে জনি গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীর কাটাখালি এলাকা থেকে জনি গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।
৯ জুন, রবিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে ও এ গ্যাংয়ের প্রধান জনি ইসলাম (২৩), একই এলাকার ফজলুর ছেলে কুরমান আলী (২২), বাবলুর ছেলে মাসুম আলী (২৭), আলামিন শেখের ছেলে সাগর (২০), আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান (২০), তোফাজ্জল হোসেনের ছেলে নুরমান ইসলাম (২০), নান্নুর ছেলে সুজন আলী (৩০), খালেকের ছেলে আব্দুল মান্নান খাঁ (২০) তার ভাই আবু হানিফ (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রাতে জনি গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা সবাই জনি গ্যাং এর সদস্য। জনি কাটাখালি এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার নামে অস্ত্র, মাদক, মারামারিসহ ১০টি মামলা রয়েছে। জনির নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি, জমিদখল করে থাকে।
তারা দীর্ঘদিন থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিল। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল জনি গ্যাংয়ের সদস্যরা। তাদের অপকর্মে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতে সাহস পেতো না। গ্রেফতারের পর তাদের রাজশাহী নগরীর কাটাখালী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #রাজশাহী










পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত 