শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবন থেকে চুরি করা কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবন থেকে চুরি করা কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
৪৫৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবন থেকে চুরি করা কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড

মনির হোসেন, মোংলা
সুন্দরবন থেকে চুরি করা কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
খুলনার রুপসা নদীতে অভিযান পরিচালনা করে সুন্দরবন থেকে চুরি করা গেওয়া ও গড়ান কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১২ মার্চ বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ বুধবার রাত ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসার একটি আভিযানিক দল খুলনা জেলার রুপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনক ৩টি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন হতে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গড়ান কাঠ জব্দ করা হয়।

অভিযান চলাকালীন চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জনকে ৩টি বোটসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

বনজ সম্পদ রক্ষা ও সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষায় কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



বিষয়: #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
অ্যাম্বুলেন্সে মিলল ২৮ কেজি গাঁজা, আটক ২
বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
ঢাকাসহস ৬ সিটিতে প্রশাসক নিয়োগ
ইসিতে একযোগে ১১২ কর্মকর্তা বদলি
১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল
সংগীতশিল্পী নোবেল আবারও গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
রাষ্ট্রপতি অপসারণে অন্তর্বর্তী সরকারের ‘কুচক্র’
১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন