বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
মো:-আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
![]()
একটি সিএনজি অটোরিকশা গ্যারেজে রাখা নিয়ে তুচ্ছ বিরোধ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত করল ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা। দফায় দফায় সংঘর্ষে পুলিশ, পথচারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।
আতঙ্কে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটেছেন সাধারণ মানুষ।বুধবার রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে দুই গ্রামে। দিঘলী ও তকিপুর গ্রামের শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের ব্যবহারে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে। অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে রাত ১২টার দিকে সেনাবাহিনী হস্তক্ষেপ করে।
তাদের উপস্থিতিতে সংঘর্ষ থেমে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।এ ঘটনায় অন্তত ২০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে।বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
বিষয়: #কেন্দ্র #ঘটনা #তুচ্ছ #যাত্রী










দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 