বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগর-আত্রাইয়ে নির্বাচন কর্মকর্তা/কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন
রাণীনগর-আত্রাইয়ে নির্বাচন কর্মকর্তা/কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা.কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন। জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই দুই ঘন্টা ব্যাপী মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাচন অফিসের সামনে মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচীতে অংশ নেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিয়া মার্জিয়া,ডাটা এন্ট্রি অপারেটর খোকন কুমার বসাক ও গোলাম মাওলা,স্ক্যানিং অপারেটর তানভির আহম্মেদ,অফিস সহায়ক আতাউর রহমানসহ সেবাপ্রত্যাসী ও গন্যমান্য ভ্যাক্তিবর্গ।
অপর দিকে আত্রাই উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা একই কর্মসূচী পালন করেছেন। এতে আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফেরদৌস আলম,সহকারী নির্বাচন কর্মকর্তা ইমরান হোসেন,ডাটা এন্ট্রি অপারেটর মো: রায়হান ও সৈয়দ শামীম হোসেনসহ অফিসের সকল স্টাফরা অংগ্রহন করেন।
বিষয়: #আত্রাই #কর্মকর্তা #কর্মচারী #নির্বাচন #মানববন্ধন #রাণীনগর










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 