শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন হাওরের স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জমির মালিক পিকলু তালুকদারের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।
মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিয়াজ ও নুনা ট্রেডার্স’-এর দায়িত্বপ্রাপ্ত ফারুক মিয়া ও শংকর চন্দ্র রায়, শাল্লা পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী (সেকশন কর্মকর্তা) ওবায়দুল হক এবং উপ-সহকারী প্রকৌশলী আফজাল মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।
গত ৮ এপ্রিল (বুধবার) প্রকল্পের রেকর্ডীয় জমির মালিক পিকলু তালুকদার আদালতে অভিযোগ দাখিল করেন। তার অভিযোগ, পাউবো’র কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান মিলে কোনো ক্ষতিপূরণ ছাড়াই তার রেকর্ডীয় ব্যক্তিগত জমির ওপর দিয়ে জোরপূর্বক বাঁধ নির্মাণ করছে। বাধা দিলে তাকে লাঠিসোটা নিয়ে মারধর ও প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয় বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
পিকলু তালুকদার জানান, গত বছর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান পাইনি। আমার নিজের জমির ওপর দিয়ে জোর করে বাঁধ নেওয়া হচ্ছে। উপায় না দেখে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছি।
বাদীপক্ষের আইনজীবী মামুন বলেন, ক্ষতিপূরণ ছাড়া ব্যক্তিগত মালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি বাঁধ নির্মাণ করায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদনের আলোকে আদালত পরবর্তী ব্যবস্থা নেবেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রকৌশলী আফজাল মিয়া জানান, থানার মাধ্যমে আদালতের আদেশের কপি পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্মকর্তাদেরও জানিয়েছেন।
তবে শাল্লা পাউবো’র সেকশন কর্মকর্তা ওবায়দুল হক এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি করেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান বলেন, আদালতের নির্দেশে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস জানান, আদালতের ১৪৪ ধারা জারির বিষয়টি আমলে নিয়ে সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে।
বিষয়: #এডিএম #করলো #কোর্ট #জারি #নির্মাণ #প্রকল্পে #বাঁধ #সুনামগঞ্জ










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 