মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » Default Category » যে অভ্যাসগুলো বর্জন করলে চোখের ক্ষতি এড়ানো যাবে
যে অভ্যাসগুলো বর্জন করলে চোখের ক্ষতি এড়ানো যাবে
দিনের অধিকাংশ সময় চোখ থাকে ল্যাপটপ, মোবাইলের পর্দায়। অফিসের কাজ থেকে কেনাকাটা— সব কিছুই প্রায় অনলাইন নির্ভর।
একটানা যন্ত্রের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের উপর চাপ পড়ে। সেখান থেকেই চোখ জ্বালা করা, চোখ থেকে অনবরত জল পড়া, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো নানা সমস্যার সূত্রপাত।
যন্ত্রের অত্যধিক ব্যবহার ছাড়াও, এমন অনেক কাজ অজান্তেই হয়ে যায়, যা চোখের ক্ষতি করে। কোন অভ্যাসগুলি বর্জন করলে চোখের ক্ষতি এড়ানো যাবে?
১) মুখ ধোয়ার জন্য অনেকেই গরম জল ব্যবহার করে থাকেন। তাঁদের ধারণা, গরম জল ব্যবহার করলে বোধ হয় বেশি মাত্রায় পরিচ্ছন্ন থাকা যায়। গরম জল না মিশিয়ে মুখ ধুতেই সমস্যা হয় অনেকের। কিন্তু চোখের চিকিৎসকদের মতে, এই অভ্যাস কিন্তু আদতে চোখের ক্ষতিই করে। সাধারণ তাপমাত্রায় রাখা জল দিয়ে চোখ ধুয়ে নিতে পরামর্শ দিচ্ছেন তাঁরা।
২) মনের ভুলে অনেক সময় চোখে অস্বস্তি হলেই আমরা হাত দিয়ে চোখ রগড়ে ফেলি। হাত যদি অপরিষ্কার থাকে, সে ক্ষেত্রে চোখে সংক্রমণ হওয়া কেউ আটকাতে পারবে না। তাই চোখে কোনও অস্বস্তি হলেও চোখে হাত দেওয়া যাবে না।
৩) অনেকেই নানা রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন। চোখে কৃত্রিম পলকের আঠা ব্যবহার বা পলক প্রতিস্থাপন করলেও সমস্যা হতে পারে। চিকিৎসকদের মতে, এই সব প্রসাধনী ব্যবহার করলেও তা বেশি ক্ষণ চোখে রাখা ঠিক নয়। চোখ থেকে যেন ভাল ভাবে মেকআপ তোলা হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে।
বিষয়: #ক্ষতি #চোখ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
