শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » ৩ ফ্লেভারের ট্যাং তৈরি করুন ঘরেই
৩ ফ্লেভারের ট্যাং তৈরি করুন ঘরেই
![]()
বজ্রকণ্ঠ ডেস্ক::
ইফতারে প্রাণ জুড়াতে ট্যাংয়ের শরবতের জুড়ি নেই। তবে বাজার থেকে অনেক দাম দিয়ে ট্যাং কিনতে হচ্ছে এখন। তারপর আবার আসল নকলের দুশ্চিন্তা তো থাকেই। চাইলে কিন্তু আপনি এই নামিদামি ব্র্যান্ডের পানীয়টি বাড়িতেই বানাতে পারবেন।
অল্প খরচে মাত্র কয়েকটি উপকরণে নিজেই বানিয়ে ফেলুন দারুন মজার ৩টি ফ্লেভারের ট্যাং পাউডার। আসুন জেনে নেই পদ্ধতি-
উপকরণ
১. চিনি ১ কাপ
২. গ্লুকোস ১/৪ কাপ
৩. সাইট্রিক এসিড ১/৪ কাপ
৪. লবণ সামান্য
৫. ফুড কালার- কমলা, হলুদ, সবুজ সামান্য
৬. শুকনো কমলার গুঁড়া ( অরেঞ্জ ফ্লেভারের জন্য)
৭. লেবুর গুঁড়া (লেমন ফ্লেভারের জন্য)
৮. কাঁচা বা পাকা আমের গুঁড়া (ম্যাঙ্গো ফ্লেভারের জন্য)
পদ্ধতি
প্রথমে ব্লেন্ডারে চিনি, গ্লুকোস, সাইট্রিক অ্যা সিড, লবণ একসঙ্গে গুঁড়া করে নিন। প্রতিটি ফ্লেভারের জন্য একই পরিমাপে নিন উপকরণগুলো। এবার কমলার গুঁড়া মিশিয়ে কয়েক সেকেন্ড ব্লেন্ডার ঘুরিয়ে নিন। অরেঞ্জ ফ্লেভারের ট্যাং তৈরি।
এবার একইভাবে ব্লেন্ডারে চিনি, গ্লুকোস, সাইট্রিক অ্যা সিড, লবণ লেবুর গুঁড়া একসঙ্গে গুঁড়া করে নিন। হলে গেলে একটি পাত্রে রেখে আবার ব্লেন্ডারে চিনি, গ্লুকোস, সাইট্রিক অ্যা সিড, লবণ, কাঁচা বা পাকা আমের গুঁড়া একসঙ্গে গুঁড়া করে নিন। ব্যস তৈরি হয়ে গেল ৩ ফ্লেভারের ট্যাং। পরিমাণ মতো গ্লাসে নিয়ে পানিতে গুলিয়ে নিলেই রেডি।
বিষয়: #করুন #ঘরেই #ট্যাং #তৈরি #ফ্লেভারের #৩










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 