বুধবার ● ৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » রান তাড়া করতে নেমে ওয়ানডেতে ৮০০০ কোহলির
রান তাড়া করতে নেমে ওয়ানডেতে ৮০০০ কোহলির
![]()
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, তা দেখে অনেকেই অবাক। যে দলটি রান তাড়া করে জিততে সবচেয়ে বেশি সিদ্ধহস্ত, সেই ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া কিছুটা বোকামিই বটে। বিশেষ করে যে দলে রয়েছেন বিশ্বের সেরা রান তাড়াকারী ব্যাটার, বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার করা ২৬৪ রানের জবাবে বিরাট কোহলি করলেন ৮৪ রান। মহাগুরুত্বপূর্ণ এই ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে ভারত। সে সঙ্গে দারুণ এক রেকর্ড গড়লেন ভারতীয় এই ব্যাটার। রান তাড়া করতে নেমে একদিনের ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
রান তাড়া করার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় কোহলিকে। সেটা যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণ কোহলির পরিসংখ্যান। শচিন টেন্ডুলকারের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে ৮০০০ রান পূরণ করেন কোহলি।
১৭০ ম্যাচে এই সাফল্য অর্জন করলেন তিনি। স্ট্রাইক রেট ৯৩.৩। গড় ৬৪.৭১। রান তাড়া করতে নেমে শচিন ২৪২টি ম্যাচে করেছেন ৮৭২০ রান। তার স্ট্রাইক রেট ৮৮.৪। রান তাড়ায় এখনও পর্যন্ত ২৪টি সেঞ্চুরি করেছেন কোহলি। শচিন করেছিলেন ১৪টি সেঞ্চুরি।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে ৫১তম সেহ্চুরি করেন তিনি। আগেই টপকে গিয়েছিলেন সচিনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড।
সব মিলিযে ৩০১টি ওয়ানডে খেলেছেন বিরাট কোহলি। ৫৮.১১ গড়ে, ৯৩.৩৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৪১৮০ রান। বিপরীতে ৪৬৩টি ওয়ানডে খেলেছেন শচিন টেন্ডুলকার। ৪৪.৮৩ গড়ে এবং ৮৬.২৩ স্ট্রাইক রেটে করেছেন ১৮৪২৬ রান।
বিষয়: #ওয়ানডেতে #করতে #কোহলির #তাড়া #নেমে #রান #৮০০০










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 