শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » ‘পাকিস্তানে খেললে ভারত আরও বেশি রান করতো’
প্রথম পাতা » Draft » ‘পাকিস্তানে খেললে ভারত আরও বেশি রান করতো’
৩৩৮ বার পঠিত
সোমবার ● ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘পাকিস্তানে খেললে ভারত আরও বেশি রান করতো’

‘পাকিস্তানে খেললে ভারত আরও বেশি রান করতো’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। একই ভেন্যুতে খেলায় তারা বাড়তি সুবিধা পাচ্ছে স্বাভাবিকভাবেই। যা নিয়ে বেশ অসন্তোষ প্রতিপক্ষ দলগুলোর।

পাকিস্তানের কোচ আকিব জাভেদ, অস্ট্রেলিয়ার অনুপস্থিত অধিনায়ক প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ভ্যান ডার ডুসেন কিংবা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন, মাইক আথারটনরা বলেছেন-ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে।

তবে সমালোচকদের সঙ্গে একমত নন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নিন্দুকদের জবাবে তিনি বলেন, ভারত পাকিস্তানের মাটিতে খেললে আরও বেশি রান করতো।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে সেদেশে খেলতে যাওয়ার অনুমতি পাননি রোহিত শর্মারা। ফলে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের আসর। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলছে।

দুবাইতে ভারত সব ম্যাচ খেলার সুবিধে পাচ্ছে বলে, ইংল্যান্ডের সাবেক তারকা নাসের হোসেন এবং মাইক আথারটনরা রোহিত ব্রিগেডকে খোঁচা দিতে ছাড়েননি।

ভারত এক ভেন্যুতে খেলছে, যেখানে অন্যান্য দেশগুলোকে ঘুরেঘুরে ম্যাচ খেলতে হয়েছে। ভারতের সঙ্গে খেলার জন্য দুই দেশের মধ্যেও যাতায়াত করতে হয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তানকে।

তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একে তার দেশের জন্য বড় কোনো সুবিধা মনে করছেন না। রোববার ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের একটি ইভেন্টের ফাঁকে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের পিচগুলো অনেক ভালো। সেখানে খেললে, ভারত আরও বেশি রান করতো।’

সৌরভের দাবি খুব একটা ভুলও নয়। পরিসংখ্যান অন্তত তাই-ই বলছে। পাকিস্তানের যে তিনটি শহরে-লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে খেলা হয়েছে, তাতে বড় স্কোরই হতে দেখা গিয়েছে। মোট সাতটি ম্যাচ হয়েছে পাকিস্তান তিনটি ভেন্যু মিলিয়ে। সেখানে আটটি সেঞ্চুরি এবং ১৭টি হাফসেঞ্চুরি হয়েছে। এর মধ্যে দুটি সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসাবে শীর্ষে উঠে এসেছে।

১৪ ইনিংসের মধ্যে ছয়টিতেই দলগুলো মোট ৩০০-র বেশি রান করেছে। উল্টো দিকে দুবাইতে, তিনটি ম্যাচে হয়েছে মাত্র তিনটি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের ২৪৯ ছয় ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোর।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান