শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » একপাশে মা অন্য পাশে নায়িকা, কেক কাটলেন রাফি
প্রথম পাতা » বিনোদন » একপাশে মা অন্য পাশে নায়িকা, কেক কাটলেন রাফি
২৬৮ বার পঠিত
সোমবার ● ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একপাশে মা অন্য পাশে নায়িকা, কেক কাটলেন রাফি

একপাশে মা অন্য পাশে নায়িকা, কেক কাটলেন রাফি

‘তুফান’ নির্মাতা রায়হান রাফির আজ জন্মদিন। রাতে জন্মদিনের কেক কাটার একটি ছবি পাওয়া যায় তার। সেখানে দেখা গেছে একপাশে মা ও অন্য পাশে নায়িকা তমা মির্জাকে নিয়ে কেক কাটছেন আলোচিত এই চলচ্চিত্র পরিচালক।

রাফির কেক কাটার ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। লিখেছেন ‘হ্যাপি বার্থডে মাই ব্রো।’ ইমরানের ওই পোস্ট নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন রায়হান রাফি।

রাফির সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন বহু দিনের। সিনেমা ছাড়াও রাফিকে নিয়ে যেসব কারণে আলোচনা সৃষ্টি হয়, তা তমাকে নিয়েই। নেটিজেনদের বিশ্বাস, তমা ও রায়হান রাফির প্রেমের সম্পর্ক রয়েছে। একটি অসমর্থিত সূত্র জাগো নিউজকে জানিয়েছে, বিয়ে করে রীতিমতো সংসার করছেন এই পরিচালক ও অভিনেত্রী। তবে ঘটনার শতভাগ সত্যতা নিশ্চিত করা যায়নি।

একসঙ্গে কাজ করতে গিয়েই বন্ধুত্ব গড়ে ওঠে তমা ও রাফির। সেই থেকে প্রেম। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে তমা মির্জা ও রাফির দাবি ছিল, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক।

রায়হান রাফির পরিচালনায় প্রথমবার ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধেন তমা। চলতি মাসে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। এটিও নির্মাণ করেছেন রাফি, অভিনয় করেছেন তমা। কেবলই ‘নায়িকা’ থেকে ক্রমশ অভিনেত্রী হিসেবে নিজের জমিন শক্ত করে ফেলেছেন তমা মির্জা। গত কয়েক বছরে বেশ কয়েকটি ওয়েব ও সিনেমা সেই সাক্ষর দেবে।

তমা অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘সুড়ঙ্গ’। অন্যদিকে রাফির হাতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। আশা করা যাচ্ছে চলতি বছর একে একে সেসব অবমুক্ত করে নতুন আলোচনার জন্ম দেবেন এই নির্মাতা।



বিষয়: #  #  #  #  #  #  #  #


আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক
২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
ঝিলকি সহ সাথের ৩ ডাকাত মারা গেলেও থামেনি চুরি-ডাকাতি!