সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা সহ ব্যবসায়ীদের মাঝে সচেতনতা মুলক প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ মার্চ) বিকেল ৪টায় মাধবপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মজিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ০৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি পায়ে হেঁটে চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরী না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাধবপুর থানার একটি টিম সহযোগিতা করেন।
উপজেলা সহকারী (ভূমি) মজিবুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিষয়: #মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা




পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
