শিরোনাম:
●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ধর্ম » মুমিন হওয়ার সঠিক পথ: জীবনকে পরিপূর্ণ করার উপায়!
প্রথম পাতা » ধর্ম » মুমিন হওয়ার সঠিক পথ: জীবনকে পরিপূর্ণ করার উপায়!
৩৪৪ বার পঠিত
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুমিন হওয়ার সঠিক পথ: জীবনকে পরিপূর্ণ করার উপায়!

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী-মুমিন হওয়ার সঠিক পথ: জীবনকে পরিপূর্ণ করার উপায়!
ইসলামে একজন মুমিনের চরিত্র এবং আধ্যাত্মিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন খাটি মুমিন সেই ব্যক্তি, যিনি আল্লাহর প্রতি অটুট বিশ্বাস রেখে তাঁর নির্দেশনা অনুসরণ করেন এবং তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য নিরন্তর চেষ্টা করেন। একজন খাটি মুমিন হওয়ার জন্য কিছু বিশেষ বিষয় রয়েছে, যেগুলোর উপর আমল করলে আল্লাহর কাছে আমাদের অবস্থান সুদৃঢ় হতে পারে এবং আমাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠতে পারে। আজ আমি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এই বিষয় নিয়ে একটু আলোচনা তুলে ধরবো, কোন কোন বিষয়গুলোতে আমল করলে একজন ব্যক্তি খাটি মুমিন হতে পারে।

প্রথমত, একজন খাটি মুমিনের প্রধান গুণ হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং তাকওয়া। অর্থাৎ, আল্লাহর উপস্থিতি ও শক্তির প্রতি বিশ্বাস রেখে জীবনে সব কিছু করতে হবে। তাকওয়া, যা আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা, একজন মুমিনের জন্য অপরিহার্য। একজন খাটি মুমিন প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে এবং কখনো আল্লাহর আদেশ-নিষেধ লঙ্ঘন করার চেষ্টা করে না। এটি জীবনের ভিত্তি হিসেবে কাজ করে এবং মুমিনকে আধ্যাত্মিক শিখরে পৌঁছাতে সাহায্য করে।

দ্বিতীয়ত, কোরআন এবং হাদিস একজন মুমিনের পথপ্রদর্শক। একজন খাটি মুমিন কোরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করে। কোরআন তিলাওয়াত, তার অর্থ বুঝে জীবনযাপন এবং হাদিস অনুযায়ী প্রতিটি কাজ করা একজন মুমিনের মৌলিক কর্তব্য। এক্ষেত্রে কোরআন ও হাদিসের প্রেক্ষিতে সুন্নাহ অনুসরণ করে নিজেকে পরিশুদ্ধ করা গুরুত্বপূর্ণ।

তৃতীয়ত, একটি খাটি মুমিন কখনও আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে না। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ, তাসবিহ, দোয়া, যিকির তিলাওয়াত, দুরুদ শরীফে, তাওবা ইস্তেখফার—এইসব একটি খাটি মুমিনের জীবনের অঙ্গ। তার অন্তরে আল্লাহর প্রতি অবিচল ভালোবাসা ও শ্রদ্ধা থাকে এবং আল্লাহর কাছে সাধ্যমতো দোয়া ও প্রার্থনা করে। দোয়া হলো মুমিনের অস্ত্র, যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের প্রয়োজন, ভুল, অনুতপ্ত মন এবং সহায়তা চাওয়া হয়।

চতুর্থত, একটি খাটি মুমিনের জীবন সৎ ও ন্যায়পরায়ণ হতে হয়। প্রতিটি কাজ সততা এবং ন্যায়বিচারের মাধ্যমে সম্পন্ন করা হয়। রাসূল (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সবচেয়ে ভাল লোক সেই, যে বেশি সৎ এবং ন্যায়পরায়ণ।” একজন খাটি মুমিন কোনো প্রকার অন্যায় বা অসত্য কাজে অংশ নেয় না। তার প্রতিটি আচরণ এবং কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত হয়। মিথ্যা বলা, প্রতারণা করা বা অন্যের অধিকার নষ্ট করা তার জীবনে কখনও স্থান পায় না।

পঞ্চমত, আল্লাহ মুমিনদের জন্য জীবনের প্রতিটি পর্যায়ে পরীক্ষা দেন। এক্ষেত্রে, একজন খাটি মুমিন কঠিন সময়ে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে। বিপদ এবং দুঃখ-কষ্টের সময় তিনি আল্লাহর সাহায্য কামনা করেন এবং পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করেন। ইসলাম শেখায়, ধৈর্য এবং প্রার্থনা করা আল্লাহকে সন্তুষ্ট করে। বস্তুত, প্রতিটি চ্যালেঞ্জ, বিপদ বা সমস্যা আল্লাহর কাছ থেকে আসা একটি পরীক্ষা, যার মধ্যে রয়েছে শিক্ষা ও সমাধান।

ষষ্ঠত, একজন খাটি মুমিন মানুষের মধ্যে মানবিক গুণাবলী যেমন, দয়া, সহানুভূতি, পরস্পরের প্রতি ভালোবাসা এবং দানশীলতা থাকতে হয়। রাসূল (সা.) বলেছেন, “সর্বশ্রেষ্ঠ মুমিন সে, যে নিজের ভাইয়ের জন্য যা ভালোবাসে, অন্যের জন্যও তা ভালোবাসে।” একজন খাটি মুমিন নিজের স্বার্থকে পিছনে রেখে, অসহায়দের সাহায্য করে, দরিদ্রদের পাশে দাঁড়ায় এবং সমাজে শান্তি বজায় রাখে। তার দান, পরোপকারিতা ও সহানুভূতি সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করে।

সপ্তমত, একজন খাটি মুমিন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং তাঁর অসীম দয়া ও মেহেরবানির জন্য আল্লাহর কাছে ধন্যবাদ জানায়। যখন কেউ অন্যায়ের মাধ্যমে তাকে আঘাত করে, তখন সে ক্ষমাশীল হয় এবং প্রতিশোধ গ্রহণে উৎসাহী হয় না। ইসলাম ক্ষমা করার শিক্ষা দেয়, এবং একজন খাটি মুমিন জীবনে ক্ষমা ও মাফ করার জন্য সদা প্রস্তুত থাকে। এটি তার মনকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে।

অষ্টমত, একজন খাটি মুমিন শৃঙ্খলা ও সতর্কতার সঙ্গে জীবনযাপন করেন। তিনি তাঁর রুচি, পোশাক-পরিচ্ছদ, ভাষা, এবং আচার-আচরণে ইসলামিক শিষ্টাচার অনুসরণ করেন। মুমিন মনের পরিস্কারতা, আত্মবিশ্বাস, এবং পরিশুদ্ধতা বজায় রাখতে সচেষ্ট থাকে। তার জীবনযাত্রা পরিপূর্ণভাবে ইসলামের বিধান অনুসারে গঠিত হয়।

উপসংহারে, একটি খাটি মুমিন হওয়া সহজ নয়, কিন্তু আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করলে আমরা নিজের ঈমানকে শক্তিশালী করতে পারি। যে বিষয়গুলোতে আমল করলে একজন ব্যক্তি তার জীবনে সত্যিকার মুমিন হয়ে উঠতে পারে, তা হলো: আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআন ও হাদিসের অনুসরণ, সৎ জীবনযাপন, ধৈর্য ধারণ, দানশীলতা, এবং মানবিক গুণাবলী ধারণ করা। আমাদের উচিত প্রতিদিন এই বিষয়গুলো অনুশীলন করে আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করা, যাতে আমরা একজন খাটি মুমিন হতে পারি এবং আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রশান্তি অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন উপরোক্ত আলোচনা গুলোর প্রতি গুরুত্ব সহকারে আমল করার তাওফিক দান করেন, আমীন।

লেখক: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।



বিষয়: #  #  #  #



ধর্ম থেকে আরও

জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত!
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব
সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!
হজের গুরুত্ব ও ফজিলত! । হজের গুরুত্ব ও ফজিলত! ।
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত!
নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না? ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না?
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আর্কাইভ

---
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম