শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Bojrokontho
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সাহিত্য ডাইরি » একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’
প্রথম পাতা » সাহিত্য ডাইরি » একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’
৩০৮ বার পঠিত
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’

মনির হোসেন, মোংলা
একুশে বইমেলায় মোংলা সাহিত্য   পরিষদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’
রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে জীবন বিসর্জন দেয়া ভাষা শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গ করে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলার ঐতিহ্যবাহী সংগঠন মোংলা সাহিত্য পরিষদের ব্যানারে এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’। মোংলার ৩১ জন লেখকের ৮৯ টি কবিতা নিয়ে মোংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চতুর্থ যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’।

এবারের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’ বইটিতে প্রকাশ পেয়েছে মোংলার প্রথিতযশা কবি সাহিত্যিকদের কবি মনে লুকায়িত অজানা সব অনুভূতি ও স্বকীয় চিন্তা চেতনা, চিরন্তন আবেগ, মোহ ও ভালোবাসা। ঠিক তেমরি মুদ্রার অপর পৃষ্ঠে লেপ্টে থাকার মত অসন্তোষ, দুঃখ, হতাশা- যন্ত্রনার রুপটিও বাদ পড়েনি একেবারেই। সমান্তরালে দ্রোহ, প্রতিবাদ, বলিষ্ঠ লেখনী, দেশপ্রেম ও মানবতার বন্দনা সবকিছু মিলে এবারের প্রকাশনা।

মোংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা ও সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল বলেন,

প্রতিবছর অমর একুশে বইমেলা উপলক্ষে মোংলার প্রথিতযশা পেশাদার, অপেশাদার কবি সাহিত্যিকদের লেখা নিয়ে মোংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়। ‘বিষন্ন মেঘ’ কাব্যগ্রন্থে প্রবীণ কবি সাহিত্যিকদের পাশাপাশি অনেক নবীন লেখকের কবিতা প্রকাশ করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে মোংলার সাহিত্যাঙ্গন আরো সমৃদ্ধ হবে।

এবারের যৌথ কাব্যগ্রন্থে মোংলার যেসকল লেখকের কবিতা প্রকাশিত হয়েছে তারা হলেন- শেখ মো. সাইফুল্লাহ, শুক্লা বোস, সুরাইয়া সাথী, মাহমুদা সুলতানা, রোজী সিদ্দিকী, এস.পি চক্রবর্তী, তারেক বিন সুলতান, জাহির কামাল, নরেশ চন্দ্র হালদার, মো. কামাল হোসেন, তাপসী মন্ডল, মো. শামীম ছোবহান, মিনা আনাস্তাসিয়া সরকার, শামীম হাচান, বিয়াজ মাহমুদ, জুঁই অধিকারী, এ. কে মন্ডল, ইয়াসমিন আক্তার, হিমাঙ্গীনি মন্ডল, ফকির আব্দুল্লাহ আল ইসলাম, মেহেরুন ইসলাম, দীপা বিশ্বাস, অসীম কুমার পোদ্দার, সাগরিকা শিকদার, শেখ আসাদুজ্জামান দুলাল, তমা মন্ডল বর্ষা , শেখ ইউসুফ রহমান সিফাত, রবিউল ইসলাম খাঁন, এলমা আক্তার, মো. এনামুল হক, ডা. মোঃ নজরুল ইসলাম।



বিষয়: #  #  #  #  #  #  #


সাহিত্য ডাইরি এর আরও খবর

বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিনে শুভেচ্ছা ও সাহিত্যিক অবদান বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিনে শুভেচ্ছা ও সাহিত্যিক অবদান
ছড়াকার মিলু কাসেম: সিলেটের সাহিত্য-সংস্কৃতির উজ্জ্বল এক নক্ষত্রের বিদায় ছড়াকার মিলু কাসেম: সিলেটের সাহিত্য-সংস্কৃতির উজ্জ্বল এক নক্ষত্রের বিদায়
বিশ্বনা‌থে সাহিত্যচর্চা ও সমাজসেবায় অনন্য মিজানুর রহমান মিজান! বিশ্বনা‌থে সাহিত্যচর্চা ও সমাজসেবায় অনন্য মিজানুর রহমান মিজান!
ড. মুমিনুল হক একাডেমির নতুন কমিটির আত্বপ্রকাশ। ড. মুমিনুল হক একাডেমির নতুন কমিটির আত্বপ্রকাশ।
‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ ‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ
এক্সিবিশন এবং বই প্রকাশনীর মাধ্যমে শেষ হচ্ছে “গঙ্গাবুড়ি-রিভার হেরিটেজ প্রকল্প” চলবে ২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এক্সিবিশন এবং বই প্রকাশনীর মাধ্যমে শেষ হচ্ছে “গঙ্গাবুড়ি-রিভার হেরিটেজ প্রকল্প” চলবে ২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান  স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন  ও সাহিত্য আড্ডা বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা
সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন
প্রেম করেছো নিজের ইচ্ছায় প্রেম করেছো নিজের ইচ্ছায়
সে ফিরে আসবেই সে ফিরে আসবেই

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল