বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » ঠাকুরগাঁও জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
ঠাকুরগাঁও জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে ২৩-২৪ অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয় মঙ্গলবার জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র হালদারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মো: আব্দুল মজিদ আপেল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ দেবাশীষ দত্ত সমীর, আনিসুজ্জামান, আব্দুল বাতেন, মোস্তাফিজার রহমান, সাবিনা ইয়াসমিন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ।
এ সময় উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৬০ লাখ টাকার চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সুবিধাভোগী ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিষয়: #ঠাকুরগাঁও










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 