শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান এবং তাঁর সাহিত্যকর্ম
প্রথম পাতা » Default Category » অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান এবং তাঁর সাহিত্যকর্ম
৪২৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান এবং তাঁর সাহিত্যকর্ম

মোহাম্মদ ইমাদ উদ্দীন ::

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাওলানা মঞ্জিলের উজ্জ্বলতম নক্ষত্র, ইসলামিক স্কলার, গবেষক, বহু গ্রন্থের লেখক, অনুবাদক, আল্লামা মুফতি শফিউর রহমানের প্রতিষ্ঠিত জোয়ারা ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাদরাসা-ই- আলিয়া,ঢাকার সাবেক মুহাদ্দিস ও সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ফখরুদ্দীন (র.) এর ভাতিজা ও বড় জামাতা অধ্যক্ষ আমিনুর রহমান গত ০৬ ডিসেম্বর ২০২২ রাত ০৮.৩০ ঘটিকায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজি’উন। ০৭ ডিসেম্বর বাদে আসর জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ঐতিহাসিক ময়দানে তাঁর জানাযা নামায অনুষ্ঠিত হয়। মরহুমের একমাত্র ছেলে আতাউর রহমান রাফির ইমামতিতে উক্ত জানাযার নামাজ সম্পন্ন হয়। এতে অসংখ্য আলেম ওলামা ও গুণী ব্যক্তিবর্গ সহ হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাঁকে তার পারিবারিক কবরস্থান মাওলানা মঞ্জিলে দাফন করা হয়।আল্লাহ পাক তাঁকে আন্বিয়া, সোলাহা ও শুহাদার সাথে জান্নাতুল ফেরদাউসের আলা ইল্লিয়িনে মর্যাদাপূর্ণ স্থান নসীব করুন।
অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান এবং তাঁর সাহিত্যকর্ম - মোহাম্মদ ইমাদ উদ্দীন
অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান ১ মার্চ ১৯৬৫ সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভা এলাকার মাওলানা মঞ্জিলের সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান (রহ)। তার দাদার নাম অধ্যক্ষ মুফতি মাওলানা শফিউর রহমান। তার দাদা “মুফতি সাহেব” নামে সুপ্রসিদ্ধ ছিলেন। তিনি নিজ এলাকা চন্দনাইশে হাশিমপুর মকবুলিয়া সিনিয়ার মাদ্রাসা এবং জোয়ারা ইসলমিয়া ফাজিল মাদ্রাসায় প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ পদে ইন্তিকালের পূর্ব পর্যন্ত সুনাম ও দক্ষতার সহিত নিবিড়ভাবে দায়িত্ব পালন করেন। মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান তাঁর পিতার ৫ ছেলের মধ্যে ১ম পুত্র। তাঁর বংশ পরিক্রমা হল-মুহাম্মদ আমিনুর রহমান বিন মুহাম্মদ মাহমুদুর রহমান বিন শফিউর রহমান বিন সৈয়্যদ হাসান মিয়াজি বিন নুরুদ্দীন।
মাওলানা আমিনুর রহমান বাল্যকালে তাঁর দাদা মুফতি শফিউর রহমান (রহঃ) ও তাঁর পিতা মাওলানা মাহমুদুর রহমান (রহঃ) এর তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি ১৯৭৭ সালে দাখিল পরীক্ষায় ১ম বিভাগ ২য়, ১৯৭৯ সালে আলিম পরীক্ষায় ১ম বিভাগ ৩য়, ১৯৮১ সালে ফাজিল পরীক্ষায় ১ম বিভাগ ৫ম স্থান, ১৯৮৩ সালে মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা হতে কামিল হাদীস পরীক্ষায় ১ম শ্রেণি ৩য় স্থান, ১৯৮৪ সালে মাদ্রাসা-ই-আলিয়া,ঢাকা হতে কামিল ফিকহ পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান , ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিভাগ হতে এম.এ ১ম পর্ব ১ম বিভাগ ১ম স্থান, ১৯৯০ সালে এম.এ ফাইনাল পরীক্ষায় ১ম বিভাগ ২য় কৃতিত্ব সহিত উত্তীর্ণ হন।
মাওলানা আমিনুর রহমান ১৯৮৫ সালে উপাধ্যক্ষ ও ২০০২ সালে হতে বর্তমান পর্যন্ত অধ্যক্ষ পদে জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সুনাম ও সুদক্ষ সহিত নিবিড়ভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ০৭ মার্চ ১৯৯৫ মরহুম মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন রহ: (তিনি ঢাকা আলিয়া মাদ্রাসায় সাবেক মুহাদ্দিস,সিলেট আলিয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ,চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসায় শায়খুল হাদীস পদে নিয়োজিত ছিলেন।)’র বড় মেয়ে মোছাম্মৎ নুরুন নাহার পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার শ্বাশুড়ির নাম ফাতেমা বতুল। তাঁর নানা শ্বশুরও একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং অলীয়ে কামেল ছিলেন। তার নানা শ্বশুরের নাম হযরাতুল আল্লামা আব্দুন নূর সিদ্দিকী (রহ)। তাঁর নানা শ্বশুর সাবেক অধ্যক্ষ বাজালিয়া হেদায়াতুল ইসলাম সিনিয়ার মাদ্রাসা ও হুলাইন ইয়াছিন আউলিয়া সিনিয়ার মাদ্রাসায় সুনাম ও দক্ষতার সহিত নিবিড়ভাবে দায়িত্ব পালন করেন। তিনি চুনতী হাকীমিয়া আলীয়া মাদ্রাসায় ইন্তেকালের পূর্ব পর্যন্ত মুহাদ্দিস এবং পদুয়া হেমায়াতুল ইসলাম সিনিয়ার মাদ্রাসা (আল জামেউল আনওয়ার)’য় সাবেক মুহাদ্দিস ছিলেন। তিনি চুনতী মিয়াজী পাড়া হযরত শাহ আবু শরীফ জামে মসজিদে পেশ ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চন্দনাইশ সাতবড়ীয়া আরিফ শাহ পাড়া জামে মসজিদ এবং কুসুমপুরা জামে মসজিদ (জিরি) এ ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেন। এমন কি তিনি বাংলাদেশ ছাড়া বার্মা (মায়ানমার) এবং ভারতের কাশমীরী গেইট, উঁচী মসজিদ দিল্লী তে পেশ ইমাম ও খতীব হিসেবে নিবিড়ভাবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের দিল্লী প্রদেশে“শ্রেষ্ঠ খতীব” হিসেবে সম্মাননা সনদ এবং পুরস্কার লাভ করেন। এমন কি এই আলেমে দ্বীনকে অভিজ্ঞ অধ্যক্ষ ও প্রশাসক হিসেবে স্বীকৃতি স্বরুপ চট্টগ্রাম বিভাগীয় পর্য্যায়ে “শ্রেষ্ঠ শিক্ষক” হিসেবে সম্মাননা প্রদান করেন। যিনি একই সাথে চুনতীর ঐতিহাসসিক ১৯ দিন ব্যাপী মাহফিলে সিরাতুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা হযরত শাহ হাফেজ আহমদ (রহঃ) এর শ্বশুর ছিলেন।
মাওলানা আমিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স শেষ করার পর মাদীনা ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপে সুযোগ পায়। কিন্তু তিনি তাঁর দাদা মুফতি শফিউর রহমানের নির্দেশে সেখানে না গিয়ে তাঁর দাদার প্রতিষ্ঠিত জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন। তিনি ছাত্রদের কে কুরআন-হাদীসের পাশাপাশি ধর্মীয় ও আরবী শিক্ষা দেয়া, ইসলামী আদর্শ ও চেতনা জাগ্রত করা, আদর্শবান ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা, হানাফী মাযহাবের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা সঠিক সুন্নী মতাদর্শ প্রচার প্রসার করাই ছিল এই আলেমে দ্বীনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। যার ফলশ্রুতিতে গড়ে উঠেছে সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিপুল সংখ্যক কর্মীবাহিনী। তিনি একজন আলা হযরত গবেষক,রেযা প্রেমিক, রেজভী সাহিত্যচর্চার একনিষ্ঠ সেবক, কাদেরিয়া রেজভীয়া তরিকতের বিশিষ্ট খাদেম হিসেবে মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন।
তিনি ছাত্রজীবন থেকে লেখালেখি শুরু করেন।বিভিন্ন ম্যাগাজিন, মাসিক পত্রিকা সহ আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা ধর্মী লেখা গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি অসংখ্য কিতাব অনুবাদ ও রচনা করেন। বিশিষ্ট লেখক,অনুবাদক ও গবেষক অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান এর অনুদিত ও লিখিত বইসমূহ-প্রকাশিত: ইসলাম ও খৃষ্টবাদ, ত্রি-রত্ন সেমিনার: প্রতিবেদক, রেফাঈয়া তরীকতের মূলনীতি, গাউছুল আযম খুলনবী (রহ), চারজন বরেণ্য রেজভী গবেষক, মুহাদ্দিসে আযমে পাকিস্তান(রহ), দাওয়াতে খাচ, খন্দানে রেজভীয়া: পরিচিতি, প্রাচ্যবিদগণের নিরপেক্ষতা ও পক্ষপাতিত্ব, তরীকতের বিধানাবলীরর মর্মকথা, মাতা-পিতার হক গ্রন্থ পরিচিতি ও লেখক পরিচিতি, হাদীস শাস্ত্রের ইতিহাস, জশনে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম, মুফতী সৈয়দ আমীমুল ইহছান (রহ)’র গ্রন্থবলী, অনুবাদ: আল অজীফাতুল কারীমাহ (মূল: ইমাম আহমদ রেযা খান), মি’রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম, মাশায়েখে কাদেরীয়া রেজভীয়া:পরিচিতি, মুফতী সৈয়দ আমীমুল ইহছান (রহ) আধ্যাত্মিক জীবন, সংক্ষেপে সীরাতে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম, ফরয নামাজান্তে মুনাজাতের বিধান, মৃত্যুর পর ঘরে আত্মার আগমন, স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম, নবীগণের জন্য আলায়হিমুছ ছালাম বলা প্রসঙ্গে, আদবে শায়খ ও মুরীদান, মাযারে গম্বুজ নির্মাণে ফায়সালা, বৃদ্ধা আঙ্গুলে চুম্বনের বিধান, ইসলাম, বিজ্ঞান ও ইমাম আহমদ রেযা, সিরাজুম মুনীর, তাওসীফে মিল্লাত এর স্বরণীয় সফরে হজ্ব, মুফতীয়ে আযমে হিন্দ ও তাঁর খোলাফাত, মুফতী আহমদে খান নঈমী : জীবন ও কর্ম, তাজাল্লিয়াতে কুতুবে মাদীনা : জীবন ও কর্ম, সৈয়্যদ আহমদ সাঈদ কাজেমী : জীবন ও কর্ম, গাজ্জালিয়ে জামান, জিয়া এ মাদীনা : জীবন ও কর্ম, ইউসুফ বিন ঈসমাইল নাবহানী:জীবন ও কর্ম, মুফতী সৈয়্যদ আমীমুল ইহসান (রহ):জীবন ও কর্ম, আল্লামা সদরুল আফাজিল: জীবন ও কর্ম, সবুজ গম্বুজ : একটি তাত্ত্বিক বিশ্লেষণ।
বহু প্রতিভাবন ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান আলেম সমাজ এবং লেখক ও গবেষক সমাজের অহংকার।একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি একজন আদর্শ মানুষ গড়ার কারিগরও বঠে। আল্লাহ পাক তাঁর এই দ্বীনী খেদমতকে কবুল করুক।

লেখক: কলামিস্ট :: প্রচার ও প্রকাশনা সচিব, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।





Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান