শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে ট্রাক উল্টে অটো-রিকশায় চাঁপা পড়ে মারা গেলেন যুবক
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে ট্রাক উল্টে অটো-রিকশায় চাঁপা পড়ে মারা গেলেন যুবক
৪০৪ বার পঠিত
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাতকে ট্রাক উল্টে অটো-রিকশায় চাঁপা পড়ে মারা গেলেন যুবক

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি
ছাতকে ট্রাক উল্টে অটো-রিকশায় চাঁপা পড়ে মারা গেলেন যুবক
সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সেলেন্ডার বহনকারী একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবককের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। স্থানীয় লোকজনরা প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দেড়টায় দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ছিল পেশায় একজন সিএনজি অটো রিকশা চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের আগে রাস্তার মধ্যখানে রোড ডিভাইডার এর সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজি অটো রিকশার উপর পড়ে সড়কেই উল্টে যায়। এসময় সিএনজি অটো-রিকশার ভেতরে থাকা তিন চালকের মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন আর বের হতে পারে নি। চাঁপা পড়ে থাকলে স্থানীয় লোকজন উল্টে থাকা ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার বের করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় এক ঘন্টা পর রাত পৌনে ১টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দেড়টায় দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে গোবিন্দগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, দূর্ঘটনার পর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস, আর্মি, সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ, ছাতক থানা ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করলে যান চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ২টায় দূর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটো রিকশা সড়কেই রয়েছে। দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।অভিযোগ উঠেছে, গোবিন্দগঞ্জ পয়েন্টে সড়কের পাশের রেলের পরিত্যক্ত পাকা ঘর উচ্ছেদ না করায় এবং সড়কের উভয় পাশে রোড ডিভাইডারে কোন চিহৃ না থাকায়, গোল চত্বর বড় হওয়ায় সরু রাস্তায় প্রায়ই দূর্ঘটনা ঘটছে।



বিষয়: #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।” গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ   পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ! আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত  করতে সহায়তা করবে কোস্টগার্ড সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল  দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২