শিরোনাম:
●   স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’ ●   দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ ●   রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক ●   দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার ●   ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক ●   যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী ●   ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » #মায়ার_সংসার
প্রথম পাতা » Draft » #মায়ার_সংসার
৪০০ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

#মায়ার_সংসার

রেজওয়ানা আসিফা ::

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত - #মায়ার_সংসার
“একটা বাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারো না। আবার আরেকটা পেটে নিলে কীভাবে? তোমাদের এতো সখ আর ঢং দেখে বাচিনা। ”
বড়ো জা তার আদরের ছেলের মুখে মুরগির রান টা তুলে দিচ্ছিলো আর ঠিক এইভাবেই আমাকে কথা গুলো শোনাচ্ছিলো। মেঝো জা তালে তাল মিলিয়ে বললো,
- বোঝোনি দিদি আমাদের উপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা।
আমার চোখে পানি টল টল করছিলো। কোনো কথা বলতে পারছিলাম না।
৫ বছর আগে পালিয়ে বিয়ে করে এ বাড়ি এসেছিলাম। আমার স্বামী সবার ছোট তার বড়ো আরো তিন ভাই আছে। আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে সংসারে। বাজারে একটা ফার্মেসী আছে। সে দাতের ডাক্তার। তেমন চলে না। মাস শেষে ৫ থেকে ৭ হাজার টাকা আসে। আমি অনার্স পাশ করা একটা মেয়ে। অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম। চেয়েছিলাম স্বামীর পাশে দারাবো কিন্তু এই বাড়ির কড়া নিয়ম ঘরের বউ বাইরে কাজে যেতে পারবে না। আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয়। শশুর মসাই কতো কথাই না শোনায়। বেচারা চুপ করে শোনে। আমার জীবনে আমি তার মতো শান্ত মনের মানুষ দেখিনি। কখনো একটা ঝাড়ি মেরে কথা বলেনি আমাকে। গায়ে হাত তোলা তো দূরে থাক। যখন আমি সবার কথা শুনে কান্না করতাম তখন আমার হাত গুলো ধরে বলতো আর একটু সহ্য করো মায়া। সব ঠিক হয়ে যাবে। বাকি তিন ভাই খুব ভালো জব করে। মোটা টাকা বেতন পায়। তাছাড়া আরো বারতি ঘু*ষ তো আছেই। আমার মেয়ের বয়স তিন বছর। এই সময়টাতেই বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার দেওয়া উচিৎ কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজে হাতে রান্না করি তবে আমার মেয়ের কপালে সেই ঝোলি জোটে।
আজকে সব কাজ শেষে যখন গোসলে যাই হঠাৎ মাথাটা ঘুরে যায়। পরে তারাই ডাক্তার ডেকে আনে। নাহলে বাড়ির সব কাজ করবে কে। ডাক্তার এসে দেখে বলে আমি মা হতে চলেছি। এর পর থেকেই একেক জনের একেক কথা শুনছি।
আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বললো।
-তোমার এই বাচ্চা খাওয়াবে কে? এতো বিবেক ছাড়া মেয়ে জীবনে দেখিনাই। দেখছো তোমার স্বামীর ইনকাম নাই তার উপর আবার বাচ্চা। একটা মেয়েকেই তো একটু ভালো মন্দ খাওয়াতে পারোনা। আমি এই রকম কথা গুলো আর শুনতে পারছিলাম না। দৌরে ঘরে চলে গেলাম। সারাদিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে ঘরে নিয়ে গেলো। আমি বাইরে দারিয়ে আছি কিন্তু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলো। কিছুক্ষন পর আমার স্বামী সুমন বেরিয়ে এলো। এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেলো। মিষ্টির প্যাকেট টা দেখে একটু অবাক হলাম কারণ ও কিছু জানেনা। আমিও জানতাম না আজকে জানলাম। তাহলে কোন কারণে মিষ্টি এনেছে। কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে ঘরে গেলাম। গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে। আমি ঘরে যেতেই আমাকে জড়িয়ে ধরলো তার এমন কাজ দেখে তো আমি অবাক। এবং মেয়ে তাকিয়ে আছে বলে লজ্জা ও পাচ্ছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো।
-তুমি কোনো চিন্তা করোনা মায়া! আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আরো আমি খুশি। আমাদের দুই টা বাচ্চা হবে।
মনে মনে বললাম শাশুড়ি বিচার দিয়েছে ওর কাছে। কিন্তু ওর কথায় আমি অনেক শান্তনা পেলাম।
সকালে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে। আমার বড়ো জা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এ দিকে আমার মেয়ের পাতে একটা মুরগির গিলা পরে আছে। এই বাড়ির সব কাজ সব রান্না আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই। আমার মেয়ের এই টুকু বুদ্ধি হয়েছে ভালো খাবার কাকে বলে এই টুকু সে বোঝে। আমার দিকে তাকিয়ে বললো,
-ও মা আমাকে মাংস দেও না কেনো?
আমার বড়ো জা মুখ কালো করে বললো।
-যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ সোনা। তোমার বাবার ইনকাম কম তাই তোমার মাংস খাওয়া পাপ।
আমার মেয়ে আর কোনো কথা বললোনা। তার বড়ো কাকি কি বলেছে সে বুঝতে পারেনি। কিন্তু এটা সে ঠিকি বুঝেছে তাকে মাংস দিবে না। আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব শুনেও না সোনার ভান করে খেয়ে উঠে গেলো। সবার খাবার শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের অজান্তেই চোখ থেকে পানি পানি পরছে। খুব কাদতে ইচ্ছে করছে। কেনো এমন হলো?
বিকেলে মেয়েকে নিয়ে পড়তে বসেছি। হঠাৎ দেখলাম সুমন এসেছে। হাতে সুন্দর একটা বড়ো কাপড়ের ব্যাগ। নতুন কিনে এনেছে। আমার হাতে ব্যাগটা দিয়ে বললো,
-সব জামা কাপড় গোছাও আমি গোসল করে আসছি।
আমি কিছু জিগ্যেস করার আগেই সে গোসলে চলে গেলো। আমার মেয়ে ব্যাগ দেখে খুশিতে হাত তালি দিয়ে বললো, বেড়াতে যাবো মা।
কিছুই বুঝতে পারছিনা। হঠাৎ সব গোছাতে কেন বললো।
ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম। সুমন ঘরে এসে রেগে বললো।
-কি হলো? তোমাকে সব গোছাতে বলছিনা?
আমি দারিয়ে জিগ্যেস করলাম,
-কেনো? কোথায় যাবো আমরা?
-এই বাড়ি থেকে চলে যাবো।
-কেনো? এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকবত? পাগল হয়ে গেছো?
সুমন অনেক জোরে বললো।
-এতো কথা কেনো বলছো মায়া? আমি যা বলছি সেটা করো।
ও কখনো জোরে কথা বলেনা। ওর এতো জোরে কথা শুনে আমার শশুর শাশুড়ি এবং সেঝো জা বেড়িয়ে এলো।
শশুর পান চিবাতে চিবাতে বললো,
-কি হয়েছে? তুই বিকেলে বাড়ি ক্যা? আর এমনে চিল্লাচ্ছিস কেনো?
সুমন সেদিকে কোনো কান না দিয়ে আমার সাথে কাজে হাত দিলো। আমার শাশুড়ি এসে বললো,
-কি আবার নাটক শুরু করলি রে? তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে।
সুমন পিছ ফিরে উত্তর দিলো,
-আর জ্বালা করবে না গো মা। চলে যাবো তোমাদের এখান থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।