মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » খুনসুটি করতে গিয়ে ‘ক্ষতবিক্ষত’ মিমি
খুনসুটি করতে গিয়ে ‘ক্ষতবিক্ষত’ মিমি
ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী সময় পেলে ঘুরাঘুরির পাশাপাশি নিজের পোষ্য কুকুরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেন। তবে এবার নিজের বাড়িতেই পোষ্য কুকুরের কাছে আক্রমণের শিকার হয়েছেন।
সোমবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন?’
ছবিতে দেখা যায়, কুকুরের আঁচড়ে পা কেটে গিয়েছে। যদিও এই অভিজ্ঞতা মিমির নতুন নয়। তার বাড়িতে পোষ্যর সমাগম বহুদিন থেকেই। অতীতেও এমন ঘটনা ঘটেছে।
মিমি চক্রবর্তী বরবারই পশুপ্রেমী। মাঝেমধ্যেই পোষ্যদের সঙ্গে আদুরে ছবি শেয়ার করেন তিনি। পথপশুদের অত্যাচেরর বিরুদ্ধেও একাধিকবার আওয়াজ তুলেছেন তিনি।
সম্প্রতি পথ সারমেয়দের জন্য রতন টাটার মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন,‘আপনি সত্যিকারের অনুপ্রেরণা। যদি সবাই এভাবে বুঝত। সহমর্মিতা এবং দয়া যাদের মধ্যে রয়েছে, তারাই প্রকৃত অর্থে ধনী।’
উল্লেখ্য, এ অভিনেত্রী রাজনীতি থেকে এখন অনেকটাই দূরে রয়েছে। দলের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক চিঠি লিখে সাংসদ পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন।
বিষয়: #মিমি










প্রতিদিন জোড়া সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
শুটিং চলাকালীন অভিনেত্রীর গর্ভপাত
নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ 